Chadrahato || Tanwi Halder || চন্দ্রাহত || তন্বী হালদার

Original price was: $149.00.Current price is: $119.00.

তন্বী হালদারের নভেলা। এ-কাহিনি যেন এক আশ্চর্য গোধূলি। আলো-আঁধাররের কুহকি বাস্তবতায় মোড়া। বাস্তব আর বাস্তব-নয়— এ দুয়ের ভিতর গড়িয়ে যায় ভালোবাসা। এ-কাহিনির নায়িকা আজীবন যাকে ভালোবেসেছে, যার শরীরের ঘ্রাণ তাকে চঞ্চল করেছে সর্বদা, তাকেই খুঁজেছে সে তার জীবনে আসা সকল পুরুষে। কখনও বিবাহে, কখনও বিবাহ-অতিরিক্ত সম্পর্কে। এ-জীবন একবার যাকে পায়, তাকে আর ফিরে পাওয়া যায় […]

SKU: Sristisukh Publication17950
Category:

Description

তন্বী হালদারের নভেলা।

এ-কাহিনি যেন এক আশ্চর্য গোধূলি। আলো-আঁধাররের কুহকি বাস্তবতায় মোড়া। বাস্তব আর বাস্তব-নয়— এ দুয়ের ভিতর গড়িয়ে যায় ভালোবাসা। এ-কাহিনির নায়িকা আজীবন যাকে ভালোবেসেছে, যার শরীরের ঘ্রাণ তাকে চঞ্চল করেছে সর্বদা, তাকেই খুঁজেছে সে তার জীবনে আসা সকল পুরুষে। কখনও বিবাহে, কখনও বিবাহ-অতিরিক্ত সম্পর্কে। এ-জীবন একবার যাকে পায়, তাকে আর ফিরে পাওয়া যায় না। এ-কথা সে জানে, তবু যেন মানতে পারে না। চন্দ্রাহত সে ঘুরে ফেরে জীবনের গলিঘুঁজি। আর তাকে ঘিরে পাক পায় একান্নবর্তী পরিবার, স্বামী-সন্তান, বন্ধু ও অন্যান্যরা। যেন একটা গোটা পৃথিবীই ঘুরছে ঠিক-ভুল, সত্যি-মিথ্যে, সামাজিক-অসামাজিকের দ্বান্দ্বিক বাস্তবতায়। যা কাঙ্ক্ষিত আর পরিবর্তে যা পাওয়া যাচ্ছে— এ দুয়ের ভিতর দুস্তর ফারাকই যেন জীবনকে পাক খাওয়াচ্ছে অবিরত। ভালোবাসাকে ক্যানভাস করে সেই দ্বন্দ্বের আখ্যানই উঠে এসেছে তন্বী হালদারের নিপুণ কলমে।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Chadrahato || Tanwi Halder || চন্দ্রাহত || তন্বী হালদার”

Your email address will not be published. Required fields are marked *