Description
ওড়িশার সমুদ্র-তীরবর্তী শহর নোনাপুরে একের পর এক শিশু নিরুদ্দেশ হয়ে গেছে বিগত দিনগুলোতে। এর পেছনে অকাল্ট যোগাযোগের তদন্ত করতে গিয়ে তরুণী দিব্যেন্দ্রিয় চারু দত্ত জড়িয়ে পড়েছে একাধিক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সংঘাতে। একদিকে ঘৃণা, আরেকদিকে ক্ষমতার লোভ, আর অন্যদিকে ভালোবাসা – এই তিনের অদৃশ্য দড়ি-টানাটানির মধ্যে সমুদ্র-নিহিত এক ভয়ংকর সত্যকে উদ্ঘাটন করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে চারু।
সাগরিকা নাইটক্লাবের আড়ালে কী ধরনের অতিলৌকিক ক্রিয়াকলাপ চালাচ্ছেন প্রভাবশালী চক্রধর মিশ্র? গভীর রাতের সমুদ্রে কোন্ অকাল্ট নেশার সন্ধানে বেরোয় সাগরিকার ট্রলার? সন্ধ্যা হলেই কেন নোনাপুরের পথে ঘুরে বেড়ায় সারি সারি অলৌকিক ছায়ামূর্তি? আর, কে সেই ‘জোয়ারজলের ছায়ারূপী’, যার সন্ধান পাওয়ার আশায় এতগুলো অপরাধকে চাপা দিতে চায় সমাজের ক্ষমতাধর মাথারা?






Reviews
There are no reviews yet.