CHHOTODER GADYA || Sankha Ghosh

Original price was: $500.00.Current price is: $400.00.

সূচনাকথা ছোটোদের কথা ভেবে কিছু গদ্যলেখা অনেকসময়ে লিখেছি। ‘ছোট্ট একটা স্কুল’ আর ‘অল্পবয়স কল্পবয়স’ নামের বইদুখানি ছাড়া, সেসব লেখার আর-সবটাই এই সংগ্রহে একসঙ্গে রইল। অবশ্য শুনতে পাই, ছোটোরা না কি এসব লেখা এখন আর পড়তে চায় না কেউ। কী আর করা! শুধু প্রকাশক মশাই একটু মুশকিলে পড়বেন, এই যা সমস্যা। ২৪ জানুয়ারি ২০১৭ শঙ্খ ঘোষ

SKU: Dey’s Publishing7391
Category:

Description

সকলেই গেল।

১৮৯১ খ্রিষ্টাব্দ, ২৯ জুলাই শেষ হলো একটা জীবনের ইতিহাস। শেষ হয়ে গেল একটা শতাব্দীর ইতিহাস।

কিন্তু থেকে গেল উত্তরাধিকার। দায়িত্ব তো ফুরোয় না। সেই দায়িত্ব বয়ে নিয়ে চলবে না আর একটা শতাব্দী? কোথায় তাঁরা ভুল করেছিলেন কতটুকু, কেবলমাত্র তার হিসেব নিতে গিয়ে কি সময় বইয়ে দেব আমরা?

সারাজীবন তাঁর তপস্যা ছিল মানবতার, তপস্যা মুক্তির। এক অর্থে আজ আমরা স্বাধীন। কিন্তু কোথায় সেই মুক্তি, জীবনের মুক্তি, মানুষের মুক্তি-যা চেয়েছিলেন বিদ্যাসাগর? কে তুলে নেবে সেই তাঁর অসমাপ্ত কাজের ভার?

সে ভার তোমাদের সবার, সে ভার আমাদের সবার।

Additional information

Author Name

Publisher

Binding

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “CHHOTODER GADYA || Sankha Ghosh”

Your email address will not be published. Required fields are marked *

Related products