Chhotogolpo Samagra || Moti Nandy || ছোটগল্প সমগ্র || মতি নন্দী

Original price was: $650.00.Current price is: $488.00.

কিন্তু মতিদা তো রইলেন। এক রাশ অভিমান নিয়ে মাঝে মাঝে বলতেন, “তোমাকে এক কথায় হ্যাঁ বলে দিলাম। কিন্তু তুমি অপাত্রে জল দান করলে।” কথা ঘোরানোর জন্য আপনার ওই গল্পটার প্রেক্ষাপট কী, ওই গল্পর শেষটা কেন ওইরকম করলেন… এই সব ভুজুং ভাজুং দিতে হত। এরকমই এক সান্ধ্য আড্ডায় জিগ্যেস করলেন, “তোমার বউ-এর স্কুলে যাওয়া এবং বাড়ি ফেরা নিয়ে গল্পটা মনে আছে?” বললাম, “নেই আবার? আপনি তো ওর চার ঘণ্টা যাওয়া আর চার ঘণ্টা বাস জার্নি করে ফেরা দেখবার জন্য ওর সঙ্গে ওই আট ঘণ্টা বাস জার্নি করে এক দিন গিয়েছিলেন এবং ছ’ঘণ্টা অফিস ঘরে বসেছিলেন।” উনি বললেন, “হ্যাঁ। আমার খুব ইন্টারেস্টিং…

SKU: Deep Prakashan5298
Category:

Description

অবশেষে মতি নন্দীর এ পর্যন্ত লেখা যাবতীয় প্রকাশিত গল্পগ্রন্থ নিয়ে ‘ছোটগল্প সমগ্র’ প্রকাশিত হল। কী কারণে এতকাল বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ গল্পকারের সৃষ্টিসম্ভারের সযত্ন প্রকাশ ঘটেনি তা ভেবে হয়তো ভবিষ্যৎ প্রজন্মের পাঠকরাও বিস্মিত হবেন।

তিন দশক আগে একটি গল্পসংকলন গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে সন্তোষকুমার ঘোষ সহজ ও প্রত্যক্ষ স্বীকৃতিতে মতি নন্দীকে মাণিক বন্দ্যোপাধ্যায়ের সার্থক উত্তরসূরী হিসাবে চিহ্নিত করেছিলেন। মানসিকতায় বাস্তববাদী ও নির্মেদ গদ্যের শিল্পী নিজস্ব অভিজ্ঞতায়, বিশ্লেষণের তীক্ষ্ণদৃষ্টিতে এবং সীমাহীন মমতায় জীবনকে দেখেছেন। নানাভাবে জীবনকে দেখেছেন। নানাভাবে জীবনকে দেখেছেন বলেই তাঁর গল্পে বিষয়-বৈচিত্র্যের উপস্থিতি অনিবার্য ছিল। অনন্য এই জীবনের আলো-ছায়া গল্পের পটভূমি ও সামাজিক পরিস্থিতির পাশে অসামান্য কৌতুকবোধ তাঁর একাধিক গল্পকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে। কোনও কোনও গল্পে রহস্যময় মনোজগতে আলোড়ন তুলেছেন জাদুকরের দক্ষতায়। মতি নন্দীর গল্প তাই একইসঙ্গে

গদ্যনির্মাণ শিল্প ও মনুষ্যচরিত্রের প্রতিচ্ছবি।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Chhotogolpo Samagra || Moti Nandy || ছোটগল্প সমগ্র || মতি নন্দী”

Your email address will not be published. Required fields are marked *