Chotoder 25 Ti sera Galpa || Sunil Gangopadhyay || ছোটদের ২৫টি সেরা গল্প || সুনীল গঙ্গোপাধ্যায়

Original price was: $300.00.Current price is: $225.00.

এই সংকলনটিতে শিশু-কিশোরদের জন্য লেখা সুনীলের কয়েকটি স্মরণীয় গল্পকে এক মলাটের ভেতর নিয়ে আসা হয়েছে। ছোটোদের জন্য গল্প লিখতে গেলে শুধু সংবেদনশীল হলে চলে না, ক্ষুরধারও হওয়া চাই। তাঁরা ভোঁতা কলমের দিক থেকে সহজেই মুখ ফিরিয়ে নেয়। সুনীলের কলম খুবই তীক্ষ্ণ ও ধারালো। তিনি জানেন, ছোটো ছোটো খোঁচায় কীভাবে গল্পের রসকে জমিয়ে তুলতে হয়। আর তা করতে হয় এমনভাবে, যাতে ছোটোরা একটুও অন্যমনস্ক হওয়ার সুযোগ না পায়। বরং গল্পের ভেতর মজে গিয়ে তলিয়ে যেতে থাকে বাস্তবতা থেকে অনেক দূরে এমন এক জগতে, যেখানে শুধু তাদেরই প্রবেশাধিকার! ভাষার তিনি জাদুকর, সংলাপে রসিক, আর কৌতুকবোধে অতুলনীয়।

SKU: Deep Prakashan5371
Category:

Description

প্রাপ্তবয়স্কদের কাছে যে লেখকের জনপ্রিয়তা আকাশছোঁয়া, তিনি যে শিশু-কিশোরদের মনও জয় করতে পারবেন, এমন কোনো কথা নেই। খুব কম লেখকই এই বিরল কৃতিত্ব দেখাতে পারেন। যাঁরা পারেন, তাঁরা জানেন, কোন ভাষায় লিখলে, কোন বিষয় নিয়ে লিখলে ছোটোরা আকর্ষণ বোধ করে। ছোটোরা জমাটি গল্প ভালোবাসে, যা বোধে, সংবেদনশীলতায়, তীক্ষ্ণতায়, কল্পনাশক্তির বিস্তারে তাদের সম্মোহিত করে রাখে। বিরল কৃতিত্বের অধিকারী লেখকের এরকমই সব আশ্চর্য গল্প নিয়ে এই সংকলন-মালার আয়োজনে বাংলার শিশু-কিশোর সাহিত্যে দীপ প্রকাশনের এক অভিনব প্রয়াস!

Additional information

Author Name

Publisher

Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Chotoder 25 Ti sera Galpa || Sunil Gangopadhyay || ছোটদের ২৫টি সেরা গল্প || সুনীল গঙ্গোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *