Description
খাবার শুধু স্বাদের বিষয় নয়- এ এক গল্প, স্মৃতি, মানুষ আর জায়গার অদৃশ্য বন্ধন। ‘দেশে বিদেশে স্বাদের সন্ধানে’ সেই সব স্বাদের খোঁজে নিয়ে যায় এক দেশ থেকে আরএক দেশে, এক সময় থেকে আর এক সময়ে। কখনও জলখাবারের সহজ আনন্দ, কখনও সালাদ, পনির বা ফিশ অ্যান্ড চিপসের বিশ্বভ্রমণ; আবার কখনও আদিবাসী খাবার, আফ্রিকার রান্নাঘর, বা রোমাঞ্চে ভরা ওয়াইন আর বারবিকিউয়ের অভিজ্ঞতা- সব মিলিয়ে এটি স্বাদের এক অনবদ্য সফর।এই বইয়ে শুধু রান্না নয়, আছে প্রতিটি খাবারের পেছনের গল্প, মানুষের জীবনযাপন, সংস্কৃতি, আবেগ ও স্মৃতি। শহর, গ্রাম, দ্বীপ, সমুদ্র আর অজানা ভূখণ্ড পেরিয়ে খাবার কীভাবে মানুষের ইতিহাস হয়ে ওঠে, ঠিক সেই কথাই বলে এই বই। পাঠকের জিভে এনে দেবে নোনতা-ঝাল-মিষ্টি মিশ্র অনুভূতি, আর মনে জাগাবে নতুন কৌতূহল- আরও একটু স্বাদ খোঁজার।খাবারপ্রেমী, ভ্রমণপিপাসু কিংবা কৌতূহলী পাঠক- সবার জন্যই এই বই এক দুর্লভ স্বাদভ্রমণ।






Reviews
There are no reviews yet.