Dhansere || Kinshuk Majumder || ধানসিঁড়ি || কিংশুক মজুমদার

Original price was: $220.00.Current price is: $165.00.

বইটিতে রয়েছে একটি পত্রোপন্যাস, “আদরকে”– কিছু চিঠির সংকলন, যা আপনাকে বাস্তবের মাটিতে পা রেখেই নিয়ে যাবে ভালবাসার দুনিয়ায়। কিছু নির্মম বাস্তবতার সঙ্গে উঠে আসবে গভীর মূল্যবোধ।

Out of stock

SKU: shopizen659864
Category:

Description

ধানসিঁড়ি’ অর্থাৎ ঐশ্বর্যের সোপান। মূলত মুক্তগদ্য সম্পর্কিত এই বইটিতে আছে ভিন্ন স্বাদের দুটি ছোটগল্প, তিনটি প্রবন্ধ এবং একটি পত্রোপন্যাস। “পিরীতি এ কী বিভ্রাট”– রম্য রচনায় নির্মল হাস্যরসের অবতারনা করা হয়েছে। প্রেম কী? প্রেম মানে একটা পুরনো ভাঙ্গা বাড়ি, যার মালিক একবার ভাবে প্রোমোটারের কাছে বিক্রি করে দেবে, আর একবার ভাবে অমনিই থাক। প্রেম মানে, বর্ষার নিকষ-কালো রাতে কাঁথা মুড়ি দিয়ে এডগার আ্যলেন পো-র গল্পের বই। প্রেম মানে, রংবেরঙের পালকওয়ালা ঝুলঝাড়ু। প্রেম মানে দুটো হুলোর মারামারি… “নাম নেই”– ছোট গল্পটিতে রয়েছে একটি মধ্যবিত্ত ঘরের সাধারণ মেয়ের ক্যাবারে ড্যান্সার হয়ে ওঠার কাহিনি। “সাহিত্য পাঠ: জীবন-যাপন-স্বাধিকার ও স্বাধিষ্ঠানের বৃত্ত” এবং “শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য”– প্রবন্ধ দুটিতে আলোচিত হয়েছে বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে সাহিত্য পাঠের উপযোগিতা এবং সার্বিক শিক্ষাব্যবস্থার অবক্ষয়ের চালচিত্র। “শেষ পরিচয়”– একটি ত্রিমাত্রিক ভালবাসার কাহিনি, যা ব্যক্ত হয়েছে চরিত্রদের নিজস্ব জবানিতে। বইটিতে রয়েছে একটি পত্রোপন্যাস, “আদরকে”– কিছু চিঠির সংকলন, যা আপনাকে বাস্তবের মাটিতে পা রেখেই নিয়ে যাবে ভালবাসার দুনিয়ায়। কিছু নির্মম বাস্তবতার সঙ্গে উঠে আসবে গভীর মূল্যবোধ।

Additional information

Author Name

Binding

ISBN

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Dhansere || Kinshuk Majumder || ধানসিঁড়ি || কিংশুক মজুমদার”

Your email address will not be published. Required fields are marked *