Description
এই উপন্যাসের পটভূমি ত্রয়োদশ শতকের একদম গোড়ায়। তরাইনের যুদ্ধে পরাজিত হয়েছে হিন্দু রাজশক্তি। দিল্লি দখল করেছে বিদেশি তুর্কি-আফগানরা।
আর ঠিক সে সময়ই আফগানিস্তানের একটি অখ্যাত গ্রাম থেকে খর্বকায় এক অসীম সাহসী তুর্কি আফগান যুবকের চোখে জেগেছে গৌড়বঙ্গ জয় করে আধিপত্য বিস্তারের স্বপ্ন। সেই যুবকের স্বপ্নপূরণ হল এক অসীম সাহসিক অভিযানের মধ্য দিয়ে। বাংলায় এক নতুন ধর্মযুদ্ধের জীবন প্রভাত অন্যদিকে দেড় হাজার বছর ধরে গড়ে তোলা স্বাধীন বাংলার পুরাতন ধর্ম সংস্কৃতি ও জীবন ভাবনার অবসান। নতুন আর এক যুগের শুরু। সেই যুগারম্ভের প্রথম দুটি বছরের সংঘর্ষ নির্মাণ নিয়ে এই উপন্যাস। জীবনের ভাবান্তর ও কালান্তরের কাহিনি গড়ে উঠেছে এক ধর্মযুদ্ধকে কেন্দ্র করে।
এই উপন্যাসের কোথাও কোনো ধর্মের প্রতি অবমাননা নেই। আছে সব ধর্মের প্রতি শ্রদ্ধা। ধর্মের মূল স্বরূপ যে সমান, ঈশ্বরের যে বিভাজন হয় না, ধর্মযুদ্ধে বাজার জয় হয়, রাজ্য জয় হয়। ধর্ম তার নিজের চিরন্তন অবস্থাতেই থাকে।








Reviews
There are no reviews yet.