Description
চীন ভারতে ধর্মমতসমূহের উদ্ভব ও ঐতিহাসিক বিবর্তনের একটি প্রাথমিক পরিচয় তুলে ধরাই এ-গ্রন্থের মুখ্য উদ্দেশ্য।
পাশাপাশি ধর্মাশ্রিত সাহিত্য, দর্শন, স্থাপত্য, ভাস্কর্য, মূর্তিতত্ত্ব প্রভৃতি সাংস্কৃতিক প্রসঙ্গও স্বাভাবিকভাবেই এই গ্রন্থে স্থান পেয়েছে। প্রতিটি ধর্মমতের মূল শাস্ত্রগ্রন্থ এবং সেগুলির টীকাভাষ্য অবলম্বনে ওইসব মতের তত্ত্বগত বিকাশ, ব্যাপ্তি ও রূপান্তরের পরিচয় অতি সহজ ভাষায় আলোচিত এই গ্রন্থে। অন্যদিকে, অন্যান্য সাহিত্যগত উপাদান, লেখসমূহ, ধর্মীয় স্থাপত্য, মঠ-মন্দির, দেবদেবীর মূর্তি এবং সংশ্লিষ্ট নানা ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে বিভিন্ন মত ও শাখাপ্রশাখার আঙ্গিকসংস্থান, ভৌগোলিক বণ্টন, প্রভাবের ক্ষেত্র, স্থানান্তরগমন, সমাজজীবনে কার্যকারিতা প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে।
গ্রন্থপঞ্জী অংশে আকর গ্রন্থাদি ছাড়াও বাংলা ও নানা বিদেশী ভাষায় রচিত ভারতীয় ধর্মসংক্রান্ত গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের পরিচয়ও দেওয়া হয়েছে।







Reviews
There are no reviews yet.