Description
বিশ্বায়নের যান্ত্রিক সভ্যতায় মানুষ আজ ইঁদুর দৌড়ে নাম লিখিয়েছে। সুসাহিত্যের রস আস্বাদন করার সময় কোথায়? তাই তো প্রিন্ট মিডিয়ার গন্ডি ছাপিয়ে ইলেক্ট্রনিক মিডিয়ার বাড়বাড়ন্ত। কালের গতিকে হয়তো আমরা কেউই রুখতে পারবো না। তবু আমাদের দিক থেকে চেষ্টার ত্রুটি রাখবো না, এটাই দস্তুর। নাটক এমনই একটি মাধ্যম যেটি খুব সহজেই মানুষের মনকে স্পর্শ করে। শ্রীরামকৃষ্ণ তো কবেই বলে গেছেন, “থিয়েটারে মানুষের লোকশিক্ষে হয়”এই ভাবনাগুলি মাথায় রেখে শপিজেনের এবারের উপহার একই মলাটের ভিতরে দুই প্রজন্মের খ্যাতনামা, প্রতিষ্ঠিত লেখকদের কলমনিঃসৃত সৃষ্টির পাশাপাশি স্বল্পখ্যাত অথচ সম্ভাবনাময় লেখকদের গল্পের কিছু নাট্যরূপ। নাট্যকার সুস্মলী দত্ত। শপিজেনের প্রয়াস এই যে,স্বয়ং নাট্যকার যিনি তাঁর মৌলিক নাট্যভাবনায় ইতিমধ্যেই বারবার পাঠকদের জারিত ও সংপৃক্ত করেছেন, তিনিই আবার তাঁর লেখনীকে অন্যের অনুভবে কিভাবে যেন তাঁর সৎ, আত্মস্থ সুগভীর পারিপাট্যে সাহিত্যের দুই ভিন্নধর্মী শাখার (গল্প থেকে নাটক) মূল ভাবনার সুরটি অক্ষুন্ন রেখে নতুন এক ট্রান্সফরমেশন আনতে সচেষ্ট। যদিও তাঁর সৃষ্টির ফলাফল আদৌ রসোত্তীর্ণ কি না সে বিচার অভিজ্ঞ পাঠক ও বাচিক বন্ধুদের ওপর ন্যস্ত, আর বাকিটুকু না হয় ইতিহাসের হাতেই ছেড়ে দিলাম। সময়ের অভাবে এই খন্ডে কুড়িটির বেশি নাটক আমরা স্থান দিতে পারলাম না, আশা রইল পরবর্তী খন্ডগুলি আরও দৈর্ঘ্যে প্রস্থে পরিপুষ্ট হয়ে রসজ্ঞ পাঠকদের নাট্য- তৃষ্ণা নিবারণ করবে। পরিশেষে বলি, বাংলা সাহিত্যের এই মণিমুক্তাগুলি যাতে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছায় সেই চেষ্টায় আমরা কিন্তু যে কোনো ঝুঁকি নিতে পারি। বন্ধু, আপনি এই কর্মযজ্ঞে আমাদের পাশে আছেন তো?






Reviews
There are no reviews yet.