Description
মেঘমল্লার রাগে বাজছে নিখিল ব্যানার্জির সেতার। ঘরময় ছড়িয়ে পড়েছে সুর। বাইরে বৃষ্টি। আঠারোয় পা দিচ্ছে মৌরি। সে এক অ-সাধারণ মেয়ে। জন্মদিনের নানা আনন্দ-অনুষ্ঠান তাকে খুশি রাখে ঠিকই, কিন্তু কলকাতা ছেড়ে চলে যেতে হবে জেনে রাতে মৌরি চুপটি করে কাঁদে। পরদিন রোদ-ঝলমলে সকালে সে কিন্তু আবার আত্মবিশ্বাসে ভরপুর। এই হচ্ছে মৌরি। সেরিব্রাল পলসিতে আক্রান্ত মেয়েকে বাবা-মা অনির্বাণ-প্রজ্ঞা দাঁতে-দাঁত চাপা লড়াই ও পরম যত্ন দিয়ে বড় করে তুলছে। মৌরিও তাই লড়াকু এবং আত্মসম্মানজ্ঞানসম্পন্ন। করুণা সে সহ্য করতে পারে না। সামাজিক দৃষ্টিভঙ্গি অগ্রাহ্য করে, যাবতীয় প্রতিকূলতা জয় করে সে স্বাভাবিক মানুষের মতোই বাঁচতে চায়। অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের ‘এক অসাধারণ মেয়ের কাহিনি’ শুধু মৌরির আত্মপ্রতিষ্ঠার যুদ্ধে জিতে যাওয়ার গল্পই বলে না, হৃদয়ের অন্তঃস্থ মনোবলকেই শ্রেষ্ঠ শক্তি হিসেবে চিহ্নিত করে এই উপন্যাস।






Reviews
There are no reviews yet.