Description
বর্তমান সময়ে বাংলা কথাসাহিত্যে সুকান্ত গঙ্গোপাধ্যায় এক উজ্জ্বল নাম। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যও তিনি সমান তালে লিখে চলেছেন গল্প-উপন্যাস। কিশোরদের জন্য তাঁর সৃষ্ট জনপ্রিয় সিরিজ দীপকাকু ও সহকারী ঝিনুকের কাহিনি। এই সিরিজের দু’টি অ্যাডভেঞ্চার কাহিনি দিয়ে সাজানো হয়েছে বইটি।
রহস্যে অতীতের ধ্বনি: লালবাজারের পুলিশ অফিসার রঞ্জনবাবু একটি খুনের ঘটনা দেখতে যাওয়ার অনুরোধ জানান দীপকাকুকে। দক্ষিণ কলকাতার এক বহুতল আবাসনের ছ’তলার একটি ফ্ল্যাটের ড্রয়িংরুমে এমন একজন ব্যক্তি খুন হয়ে পড়ে আছে, যাকে ফ্ল্যাটমালিক কোনোদিনও দেখেনি। দীপকাকু ও ঝিনুক কি পারবে এই মৃত্যুরহস্যের সমাধান করতে?
আড়ালে আততায়ী: ডক্টর অলকেশ রায় দীপকাকুকে দায়িত্ব দেন তাঁর নিরুদ্দেশ-সন্তানকে খুঁজে দেওয়ার জন্য। ছেলেটির বাইকের ধাক্কায় তার খুড়তুতো ভাই মারা যাওয়ার পর থেকে সে নিখোঁজ। হঠাৎই এক নার্সিংহোম-এর রিসেপশনে এক ঝলক দেখা যায় তাকে। তারপরেই খুন হন ডক্টর রায়। দীপকাকু ও ঝিনুক জড়িয়ে পড়ে এক জটিল রহস্যের জালে।
প্রচ্ছদ: ওঙ্কারনাথ






Reviews
There are no reviews yet.