Description
শুধু কি রহস্য রোমাঞ্চ, ভূত-অলৌকিক গল্প পড়লেই গায়ে কাঁটা দেয়? উজ্জীবন, লড়াই, মানবতার মর্মস্পর্শী গল্প পড়তে পড়তে যখন চোখ ঝাপসা হয়ে আসে, তখনও কি শরীরে কাঁটা ফোটে না? কাঁটা ফোটে না প্রাচীনকালের রোমাঞ্চকর গল্প-কাহিনি পড়ে? চোখের সামনে যখন ঘুরে বেড়ায় স্বপ্নের মানুষরা? এই বইয়ে ২০টি গল্পের মধ্যে মিশে আছে বিজ্ঞানের কল্পকথার সঙ্গে ইতিহাসের কাহিনি, কৈশোরের লড়াইয়ের সঙ্গে অলৌকিক কাহিনি। একাকার হয়ে গেছে মহাভারত, পুরাণ, অ্যাডভেঞ্চার, অদ্ভুতুড়ে, মজা, কল্পবিজ্ঞান…।এখনও গায়ে কাঁটা দেয় বইটা আসলে গল্প আর গল্পের সাতরঙা এক রামধনু। জনপ্রিয় লেখকের কলমে প্রতি মুহূর্তে টানটান উত্তেজনা আর অনাবিল আনন্দ।






Reviews
There are no reviews yet.