Description
মহাভারত লেখা শেষ হলে, ব্যাসদেবের হঠাৎ মনে পড়ল যে কৃষ্ণের জীবনটা নিয়ে বিস্তারিত লেখা হয়নি তো। ভারী মুশকিল। দ্রৗপদীর স্বয়ংবরে যুবক কৃষ্ণের প্রথম উপস্থিতি। কিন্তু কৃষ্ণের বড় হওয়া নিয়েই তো প্রচুর গল্প আছে। তাই তিনি লিখে ফেললেন- ‘হরিবংশ’। অন্যদিকে ‘ফাজিলের মহাভারত’-ও সেই নিয়মেই লেখা হয়েছিল। তাহলে ‘ফাজিলের হরিবংশ’ বাকি থাকে কেন? বাসুদেব শ্রীকৃষ্ণের বংশের লম্বা বংশপরিচিতি থেকে শুরু করে কৃষ্ণের জীবনী এবং বংশের শেষ অবস্থা পর্যন্ত প্রায় সকল গল্পই এবার পড়েছে ফাজিলের প্রশ্নের মুখে। পদে পদে প্রশ্ন আর আলোচনা। মজাও আছে, হাসিও আছে, প্রেমও আছে, ভক্তিও আছে। কৃষ্ণের জীবন ও জীবনে কৃষ্ণের প্রভাব বারবার একটা প্রশ্ন নিয়ে আসে, কৃষ্ণ ভগবান নাকি অতিমানব? সেই নিয়েও আলোচনা করা যাক চলুন…








Reviews
There are no reviews yet.