Description
সাপের মাথায় মনি এবং হাতির মাথায় গজমুক্তা — রূপকথা না বাস্তব? বিজ্ঞান অস্বীকার করলেও এই রহস্য কি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায়? অমিতাভ পাল ড. ম্যাথু আর মি. থাপাকে সঙ্গে নিয়ে চলেছেন সেই রহস্যের কিনারা করতে। সঙ্গে এসে জুটেছেন নিবারণ হালদার, যিনি বিশ্বাস করেন গজমুক্তায়।
বিশ্বাস-অবিশ্বাস অবশ্যই তাদের নিজস্ব ব্যাপার। তবে সবল মনের গঠন যার প্রধান উপকরণ মূল্যবোধ তা লেখক ঢেলে সাজিয়েছেন গল্পের পরতে পরতে।
এককথায়, রহস্য ও ভ্রমণপিপাসু খুদে পাঠকদের চিরসবুজ মনকে লেখক নিঃসন্দেহে রাঙিয়ে দিয়েছেন তার দশটি গল্পের দর্পণে, সঙ্গে করেছেন আরও বলিষ্ঠ ও সবল।











Reviews
There are no reviews yet.