Description
১৯৯৬ সালে ভারতে এসেছিলেন নোম চমস্কি। দিল্লিতে কয়েকদিন কাটিয়ে তিনি কলকাতায় আসেন। কলকাতায় তিনি রাষ্ট্রীয় অতিথির মর্যাদা পান। পড়ুয়া বাঙালি-মনে তাঁর ঠাঁই হয়েছে অনেক আগেই, নোম চমস্কির প্রতিবাদী ভূমিকার জন্য। গণতন্ত্র ও ক্ষমতা বইটি নির্মিত হয়েছে তাঁর দিল্লি-বক্তৃতার একটি অনূদিত সংকলন হিসেবে।
এই বইটিতে গণতন্ত্রের নানা ক্ষেত্রের কথা, তার বিবর্তন ও বিকৃতির কথা বলা হয়েছে। বলা হয়েছে প্রতিক্রিয়াশীল জাতীয়তাবাদ, এমনকী আঞ্চলিকতার ঝোঁকের কথাও। যাঁরা রাজনীতি, সংস্কৃতি কথা, তার বিবর্তন ও বিকৃতির কথা বলা হয়েছে। বলা হয়েছে প্রতিক্রিয়াশীল জাতীয়তাবাদ, এমনকী আঞ্চলিকতার ঝোঁকের কথাও। যাঁরা রাজনীতি, সংস্কৃতি, গণতন্ত্র ও তার উৎসে ক্ষমতার কেন্দ্রায়িত অবস্থান নিয়ে ভাবনাচিন্তা করেন, এই বইটি তাদের চিন্তাকে সমৃদ্ধ করবে।







Reviews
There are no reviews yet.