Great Calcutta Killing 1946 || Anjan Bera || গ্রেট ক্যালকাটা কিলিং ১৯৪৬ || অঞ্জন বেরা

Original price was: $550.00.Current price is: $440.00.

১৯৪৬ সালের ১৬ই আগস্ট কলিকাতায় কেয়ামত নামিয়া আসিল।…১৯৪৬ সালের ১৬ই আগষ্ট ও পরবর্তী কয়েক দিন কলিকাতায় যে হৃদয়বিদারক অচিন্তনীয় ও কল্পনাতীত সাম্প্রদায়িক দাঙ্গা হইয়াছিল যুদ্ধক্ষেত্র ছাড়া এমন নৃশংসতা আর কোথাও দেখা যায় না।”

SKU: Gangchil11737
Category:

Description

 প্রখ্যাত সাংবাদিক আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯) তাঁর আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ে একথা লেখেন। ততদিনে অবশ্য কলকাতা ছেড়ে তিনি ঢাকার বাসিন্দা। ছেচল্লিশের দাদার দুঃস্মৃতি থেকে বাঙালীর যেন রেহাই নেই। যার পরিণতিতে বাংলা প্রদেশ তো ভাগ হলোই, হিন্দু-মুসলিম সম্পর্কেও তা রেখে গেল দীর্যস্থায়ী ক্ষত। আজও নানা জন নানা ভাবে স্মরণ করে চলেছেন সেই ভয়াবহ দিনগুলির ক্ষত। বিভাজন ও বিদ্বেষ যাঁদের পুঁজি তারা দেখেন একভাবে, বেদনাহত বাঙালী দেখে আর একভাবে। কোনো এক অভির বয়ানে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-কে বোঝার চেষ্টা তাই হয়তো এক ধরনের দুরাশাই। সংখ্যাগুরু ও সংখ্যালঘুর সরলীকৃত দ্বিমাত্রিকতাতেও হয়তো সেই ভয়ঙ্কর দিনগুলিকে বোঝা যাবে না। এই গ্রন্থ দাঙ্গার দিনগুলিকে দেখতে চেয়েছে মুখ্যত অবিভক্ত বাংলার আইনসভায় ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ নিয়ে আলোচনা- বিতর্কে নিহিত বয়ান-প্রতি-বয়ানের দ্বান্ধিকতায়। পাঠকরাই ঠিক করবেন এই প্রয়াস যথার্থ হলো কিনা।.

Additional information

Author Name

Language

Binding

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Great Calcutta Killing 1946 || Anjan Bera || গ্রেট ক্যালকাটা কিলিং ১৯৪৬ || অঞ্জন বেরা”

Your email address will not be published. Required fields are marked *