Description
ঈশ্বর শব্দের ব্যাপ্তি বিপুল। এর মধ্যে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের বিশ্বাস, আশা, ভরসা, ভয় ভক্তি ও আবেগ।
অগণিত মানুষ জানতে চান বিশ্ব জগতের সৃষ্টি স্থিতির রহস্য। অতীতকাল থেকে, প্রকৃতির স্বরূপ নির্ণয়ের খোঁজ চলেছে, দর্শনের পথে, ধর্মের পথে, ইদানিংকালে যুক্তি-সঙ্গত বিজ্ঞানের পথে।
ইদানীং ধর্ম অনেক সহনীয়, বিজ্ঞানের অগ্রগতি অপ্রতিরোধ্য।
সৃষ্টি, বিশ্বজগৎ, প্রকৃতির রহস্যভেদের জন্য সাধারণ মানুষেরা তাকিয়ে আছে বিজ্ঞানীদের দিকে কারণ বিজ্ঞান মানুষের ক্ষমতা, শক্তি, স্পর্দ্ধা অনেক অনেক বাড়িয়ে দিয়েছে।
ঈশ্বরের ভাবনা কি করে এসেছিল, সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে দেবদেবী থেকে ঈশ্বরের আবির্ভাব, ধর্মের অনুশাসনে বিজ্ঞানের কন্ঠ রোধ করার অপচেষ্টা এবং বিশিষ্ট বৈজ্ঞানিকদের ঈশ্বর সম্বন্ধে ধ্যান ধারণা ইত্যাদি নিরপেক্ষভাবে সহজ করে তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।






Reviews
There are no reviews yet.