Harikath O Onnyanno Galpa || Srijit Sarkar || হাড়িকাঠ ও অন্যান্য গল্প || শ্রীজিৎ সরকার

Original price was: $280.00.Current price is: $252.00.

তার মধ্যে যেমন আছে মুহূর্ত-যাপনের চকিত উদ্ভাস, তেমনই আছে জীবনের বিচিত্র অনুভবের বিস্ময়কর উদযাপন; সে যেমন দেয় বিন্দুতে সিন্ধু দর্শনের আভাস,

SKU: Ekalabyaprakashan0037
Category:

Description

ছোটগল্প নামে ‘ছোট’ হলেও, তার ব্যপ্তি দীর্ঘ কোনও কাহিনির থেকে কম নয়। তার মধ্যে যেমন আছে মুহূর্ত-যাপনের চকিত উদ্ভাস, তেমনই আছে জীবনের বিচিত্র অনুভবের বিস্ময়কর উদযাপন; সে যেমন দেয় বিন্দুতে সিন্ধু দর্শনের আভাস, তেমনই তার অসম্পূর্ণ সমাপ্তি সূচিত করে বিবিধ দিশায় যাত্রারম্ভের সম্ভাবনা! তার পরিমিত চলন আবিষ্ট করে পাঠককে, উন্মুক্ত করে দেয় নতুন পৃথিবীর দরজা; আর পাঠকও পরিকল্পনাবিহীনভাবে অজান্তেই প্রবেশ করেন তার মধ্যে। পাঠকদের এমনই অসমাপ্ত ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার আশায় এই সংকলনে ধরা থাকল তেমনই দুটি উপন্যাসিকা এবং ন’টি ছোটগল্প। লেখাগুলি ইতিপূর্বে ‘আনন্দবাজার’, ‘উনিশ-কুড়ি’, ‘দেশ’, ‘লেখাজোকা’, ‘অভিব্যক্তি’ ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হলেও, দুই মলাটের মধ্যে বন্দী হল এই প্রথম।

Additional information

Author Name

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Harikath O Onnyanno Galpa || Srijit Sarkar || হাড়িকাঠ ও অন্যান্য গল্প || শ্রীজিৎ সরকার”

Your email address will not be published. Required fields are marked *