Hitler Vs Garbo || Chanda Biswas || হিটলার ভার্সেস গাবো || ছন্দা বিশ্বাস

Original price was: $225.00.Current price is: $180.00.

অক্ষশক্তিতে ছিল জার্মান, জাপান ও ইতালি। অন্যদিকে মিত্রপক্ষে ছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া আর সোভিয়েত ইউনিয়ন। পরে আমেরিকা যোগ দিল। গার্বো অপরিসীম বুদ্ধিবলে এই দুই শিবিরের কাছে

Out of stock

SKU: Thecafetable7845
Category: ,

Description

‘এজেন্ট গার্বো’ নামটাই যেন এক বিস্ময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় লেখা এই উপন্যাস। যুদ্ধ মানেই রক্তক্ষয়ী এক অধ্যায়। ইতিহাসে সংঘটিত দুটো বিশ্বযুদ্ধের স্মৃতি মানুষ আজ পর্যন্ত ভুলতে পারেননি। ভুলতে পারেননি জার্মান চ্যান্সেলার হিটলার ও তাঁর নাৎসি বাহিনির পৈশাচিক উল্লাস এবং নৃশংস মারণযজ্ঞের কথা। এই যুদ্ধের খলনায়ক যদি হিটলার হোন তাহলে তাঁর প্রতিপক্ষ ছিলেন একজন স্পাই— এজেন্ট গার্বো। খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা গার্বো, স্পেনের কাতালুনিয়ার বাসিন্দা ছিলেন। ডাবল এজেন্ট হিসাবে কাজ শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলো তখন দুটো শিবিরে ভাগ হল। অক্ষশক্তিতে ছিল জার্মান, জাপান ও ইতালি। অন্যদিকে মিত্রপক্ষে ছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া আর সোভিয়েত ইউনিয়ন। পরে আমেরিকা যোগ দিল। গার্বো অপরিসীম বুদ্ধিবলে এই দুই শিবিরের কাছে প্রতিপক্ষের খবরাখবর খুব সুনিপুণভাবে পৌঁছে দিতেন। অথচ দুই পক্ষের কেউই তাঁর এই চাতুরি বহুদিন ধরতে পারেননি। গোটা বিশ্বের কাছে হিটলার নিজেকে সর্বাধিনায়ক হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। চরম ইহুদি বিদ্বেষ, বর্বরোচিত আচরণ, ক্ষমতার দম্ভ এবং নিষ্ঠুর অপব্যবহার তাঁর মৃত্যুর পথ প্রশস্ত করে দেয়। গার্বোর একমাত্র উদ্দেশ্য ছিল—- হিটলারের পতন। জীবনকে বাজি রেখে তিনি এই কাজ চালিয়ে গেলেন। গার্বো ইতিহাসের এক চাঞ্চল্যকর অধ্যায় হিসাবে সংযোজিত হল।ঐ

Additional information

Author Name

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Hitler Vs Garbo || Chanda Biswas || হিটলার ভার্সেস গাবো || ছন্দা বিশ্বাস”

Your email address will not be published. Required fields are marked *