Description
“অলৌকিকে তিনি কি বিশ্বাসী ছিলেন। এখানে ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই। জগতে যা আছে সবই তাঁর লেখার উপাদান। তিনি জীবন শিল্পী। আমার বিশ্বাসে যা নেই, তোমার বিশ্বাসে তা থাকতে পারে। আমার জীবনে যা ঘটেনি, তোমার জীবনে ঘটতে পারে। পুষ্পোদ্যানের মতো জীবনের উদ্যানে প্রবেশ করেছি আমি এক মালাকার। নির্মল, নিরপেক্ষ, সহজ নির্মল। গল্পের জাদুকর বিমল কর। বলেছিলেন, দেখতে শেখো, ভাবতে শেখো, ফাঁদ তৈরি করো, মায়ার জাল বোনো। গুপ্ত সাধক। এই সংগ্রহটি যেন- হীরা, মুক্তা, চুনি, পান্না। ধরলে আর ছাড়া যায় না। সংকলক, প্রকাশক একটি বড় কাজ করলেন। তিনিই করালেন। আমার উচ্ছ্বাস মার্জনীয়।” -সঞ্জীব চট্টোপাধ্যায়








Reviews
There are no reviews yet.