Jaljhinuker Papriguli (জলঝিনুকের পাপড়িগুলি) || Eshani Roy Cjowdhury, Piali Bandyopadhyay

Original price was: $225.00.Current price is: $180.00.

ঈশানী রায়চৌধুরীর কবিতায় আর পিয়ালী বন্দ্যোপাধ্যায়ের ছবিতে নতুন কফি টেবল বুক। বাঁ-দিকের পাতায় কবিতা, ডানদিকের পাতায় ছবি। বইটির বিশেষ গুণ, পড়তে পড়তে আপনার ডান-বাম জড়িয়ে যাবে। অর্থাৎ, কবিতায় ফুটবে ছবি, ছবিতে কবিতা। আমি ছবির বোদ্ধা বা আলোচক নই, তাই ছবির ব্যাপারে কোনও মত হয়তো আমার দেওয়া সাজে না। ছবিগুলি দৃষ্টিনন্দন, তাতে মুগ্ধ হয়েছি — আর পাঁচজনের […]

SKU: Sristisukh Publication18086
Category: ,

Description

ঈশানী রায়চৌধুরীর কবিতায় আর পিয়ালী বন্দ্যোপাধ্যায়ের ছবিতে নতুন কফি টেবল বুক।

বাঁ-দিকের পাতায় কবিতা, ডানদিকের পাতায় ছবি। বইটির বিশেষ গুণ, পড়তে পড়তে আপনার ডান-বাম জড়িয়ে যাবে। অর্থাৎ, কবিতায় ফুটবে ছবি, ছবিতে কবিতা।

আমি ছবির বোদ্ধা বা আলোচক নই, তাই ছবির ব্যাপারে কোনও মত হয়তো আমার দেওয়া সাজে না। ছবিগুলি দৃষ্টিনন্দন, তাতে মুগ্ধ হয়েছি — আর পাঁচজনের মতো এটাই বলতে পারি।

বরং কবিতা বুঝি, লিখিও। তাই শব্দকার ঈশানী রায়চৌধুরীকে ধন্যবাদ, বহুদিন পর বাংলা পংক্তিতে আবার সহজ, অপ্রত্যাশিত ছন্দ পেলাম। এখন কবিতায় ‘এক্সপেরিমেন্ট’-এর ঠ্যালায়, বক্তব্যের গুরুত্বের চাপে কোথাও যেন ‘কাব্য’ হারিয়ে যায়। শব্দেরা ভেঙেচুরে অনেক কিছু বলে ঠিকই, কিন্তু তা কবিতা নয়। ঈশানী রায়চৌধুরীর শব্দগুলি ফিরে যায় কবিতার গোড়ার কথায় — ক্ষণ-যাপন।

অনুভূতি, রঙেরা ফুটে ওঠে শব্দ জুড়ে।

সৃষ্টিসুখকে ধন্যবাদ, এই বই প্রকাশের জন্য। আজ কিনে এনে মাত্র এক সন্ধেয় শেষ করলাম বইটি।
এমন প্রোজেক্ট আরও হোক বাংলায়।

— শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী

Additional information

Author Name

Binding

ISBN

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Jaljhinuker Papriguli (জলঝিনুকের পাপড়িগুলি) || Eshani Roy Cjowdhury, Piali Bandyopadhyay”

Your email address will not be published. Required fields are marked *