KABITA SANGRAHA 2 || JOY GOSWAMI || কবিতা সংগ্রহ 2 || জয় গোস্বামী

Original price was: $600.00.Current price is: $480.00.

এই কবিতাসংগ্রহের মধ্যে ধরা রইল পাঁচটি পূর্ণাঙ্গ বই, একটি কাব্যপুস্তিকা, সেই সঙ্গে এতকাল গ্রন্থাকারে অপ্রকাশিত আরও একান্নটি কবিতা। প্রায় তিনশো কবিতার এই সংবেদী প্রবাহের মধ্যে দিয়ে যেতে যেতে পাঠক-পাঠিকা হয়তো আবিষ্কার করবেন এই চলমান সময়কেই।

SKU: Ananda Publishers2504
Category: ,

Description

একটি সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন জয় এ গোস্বামী আমার জীবদ্দশার মধ্যে, আমার ব্যক্তিগত জীবনে এবং সমস্ত পৃথিবীতে, এমনকী পৃথিবীর বাইরে যা কিছু ঘটছে সবই আমার আত্মজীবনীর অংশ।

সেই জন্যে, তাঁর কবিতায়, ট্রেনে চাল-তুলুনি লালগোলা-বনগাঁর মাসিপিসি বা হস্টেলে র‍্যাগিংয়ের মুখে-পড়া ছাত্রের পাশাপাশি এসে যায় পাড়ার বিয়ে না-হওয়া সেলাই-দিদিমণি। আসে বাবা-মায়ের অতিরিক্ত উচ্চাশার বলি টিউটোরিয়াল-পড়ুয়া কিশোর ছাত্র, শহরে কাজ খুঁজতে আসা গ্রাম-মফস্বলের পুরুষ-মেয়েরা এবং অজ্ঞাত কারণে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা-করা তরুণী।

পুরাণের ‘মেঘনাদ’ তাঁর কবিতায় এসে আমাদের আজকের জীবনে দাঁড়ায়। কেননা আজকের এই সমাজে হয়তো ‘কোনো বীর নেই কিন্তু আমরা তো সবাই মিলে বীর!’ তার সঙ্গে থাকে বৃহস্পতির উপর উল্কার আছড়ে পড়া বা সুপারনোভা-ব্ল‍্যাকহোলের প্রসঙ্গও। থাকে প্রেম, গার্হস্থ্য, শিশুকন্যার দাপাদাপি। এসে যান বিভূতিভূষণ, জীবনানন্দ বা আইনস্টাইন। থাকে তিয়েন আন মেন স্কোয়ার আর হার-না-মানা মানুষ। কেননা, ‘রোজ কি অসমযুদ্ধে, রোজ কি খাবার খুঁজতে বেরোই না আমরা

অগণন?/আমাদের বধ করবে? জন্মায়নি এমন লক্ষ্মণ!’

এই কবিতাসংগ্রহের মধ্যে ধরা রইল পাঁচটি পূর্ণাঙ্গ বই, একটি কাব্যপুস্তিকা, সেই সঙ্গে এতকাল গ্রন্থাকারে অপ্রকাশিত আরও একান্নটি কবিতা। প্রায় তিনশো কবিতার এই সংবেদী প্রবাহের মধ্যে দিয়ে যেতে যেতে পাঠক-পাঠিকা হয়তো আবিষ্কার করবেন এই চলমান সময়কেই।

Additional information

Author Name

Binding

ISBN

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “KABITA SANGRAHA 2 || JOY GOSWAMI || কবিতা সংগ্রহ 2 || জয় গোস্বামী”

Your email address will not be published. Required fields are marked *