Description
মানবিক সম্পর্কের এই মর্মস্পর্শী আখ্যানের বাইরের মোড়কে বাংলার যাত্রাপালা আর তার কুশীলব। ভিতরে নানা ছলনায় আবৃত মানবজীবন, পতন, আবার উত্তরণও। কাহিনির এক পাশে অন্ধকারাচ্ছন্ন দুনিয়ার পাপ, অবৈধ প্রণয়, শরীরসর্বস্বতা। অন্য পাশে রয়েছে এক জননীর আন্তরিক ভালবাসা তাঁর সন্তানের প্রতি। অথচ এই সন্তান তাঁর গর্ভজাত নয়। সৎ মায়ের প্রতি সন্তানের তীব্র ঘৃণা, বীতস্পৃহ মনোভাবের কি বদল হবে কোনও দিন? ঘৃণা কি কখনও উত্তীর্ণ হবে অমেয় ভালবাসায়? জননী কি হয়ে উঠতে পারবেন প্রকৃত শিক্ষয়িত্রী? মঞ্চে আলোড়ন তোলা অভিনেত্রীর জন্য আর কী কী দায়িত্ব–কর্তব্য তুলে রেখেছে জীবন? অন্যায় অনাচার শেষ অবধি কোথায় নিয়ে যায় মানুষকে? আর এই সবের অন্তরালে নিয়তির মতো অবস্থান করে এক কেয়াবন এবং সর্প–দম্পতি— কী ভাবে তারাও হয়ে ওঠে উপন্যাসের অবিচ্ছেদ্য অংশ?






Reviews
There are no reviews yet.