Description
বাংলা ক্রীড়া-সাহিত্যের ইতিহাসে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় একটি বহুল প্রচলিত ও জনপ্রিয় নাম। প্রথম জীবনে ক্রিকেটার ও পরবর্তী জীবনে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করার পরে তিনি বিখ্যাত দুই শিশু পত্রিকা ‘শুকতারা’ ও ‘কিশোর ভারতী’র পাতায় নিয়মিত খেলার কলাম লিখতেন। ‘সন্দেশ’ পত্রিকাতেও খেলা নিয়ে বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছিল। সেই সমস্ত লেখা কিছুটা পরিবর্ধিত করে বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হত। এর মধ্যে ফুটবল-কেন্দ্রিক চারটি গ্রন্থ ‘ক্লাবের নাম মোহনবাগান’, ‘ক্লাবের নাম ইস্টবেঙ্গল’, ‘খেলার রাজা ফুটবল’ ও ‘মারাদোনা মারাদোনা’ এই সংকলনে সংকলিত হল। কোনোভাবেই মূল রচনায় কোনো হস্তক্ষেপ করা হয়নি। তবে প্রায় চার দশকের পরবর্তী সময়ের ঘটনাবলি অতি সংক্ষেপে আলোচিত হয়েছে পরিশিষ্টে পরিসংখ্যান সহ।






Reviews
There are no reviews yet.