Description
রূপম ইসলাম বাংলার এক ও অদ্বিতীয় রকস্টার। একথা ঠিক যে রক সংগীতের উদ্ভব মূলত পশ্চিমা দেশেই। সেই রক সংগীতই কি হয়ে উঠতে পারে বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ অথবা বাংলা সংগীতের প্রতিনিধিস্থানীয় একটি আদল? এর কোনও ঐতিহ্য বা সূত্র কি বাংলা সংস্কৃতিতেই প্রোথিত ছিল? ‘বাংলা রক’-এর রাজনৈতিক অথবা দার্শনিক অবস্থান কী? একজন রকারের লেখক-সত্তার অলিগলিতে ঘুরপাক খায় ঠিক কোন চিন্তাস্রোত? এই সংকলনের সাক্ষাৎকারগুলি সেইসব প্রশ্নের গূঢ় তত্ত্বতালাশ। অয়ন চৌধুরীর সম্পাদনায় এই সংকলন একজন রকারের বহুকৌণিক শিল্পচিন্তার আকর গ্রন্থ হয়ে রইল।






Reviews
There are no reviews yet.