Lalbai || লালবই

Original price was: $500.00.Current price is: $400.00.

আজ থেকে চল্লিশ বছর আগে যাঁরা আৰু| এ-উপন্যাস পাঠ করেছিলেন তাঁদের স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে ‘লালবাঈ’ । বিস্ময়ের কথা আজকের পাঠককেও এ-বই সমান অভিভূত করে। বহু ভাষায় অনূদিত এই অসামান্য সৃষ্টি সর্ব অর্থেই কালোত্তীর্ণ। ইতিহাসের উপাদান বঙ্কিমচন্দ্রের লেখনীতে বর্ণময় হয়ে উঠে ঐতিহাসিক উপন্যাসের সূত্রপাত ঘটিয়েছিল বাংলা ভাষায়, রবীন্দ্রনাথের ‘রাজর্ষি ও ‘বউ ঠাকুরাণীর হাট’ সমৃদ্ধ […]

SKU: Ananda Publishers1672
Category:

Description

আজ থেকে চল্লিশ বছর আগে যাঁরা আৰু| এ-উপন্যাস পাঠ করেছিলেন তাঁদের স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে ‘লালবাঈ’ । বিস্ময়ের কথা আজকের পাঠককেও এ-বই সমান অভিভূত করে। বহু ভাষায় অনূদিত এই অসামান্য সৃষ্টি সর্ব অর্থেই কালোত্তীর্ণ। ইতিহাসের উপাদান বঙ্কিমচন্দ্রের লেখনীতে বর্ণময় হয়ে উঠে ঐতিহাসিক উপন্যাসের সূত্রপাত ঘটিয়েছিল বাংলা ভাষায়, রবীন্দ্রনাথের ‘রাজর্ষি ও ‘বউ ঠাকুরাণীর হাট’ সমৃদ্ধ করেছিল সেই ধারাকে। কিন্তু তারপর প্রাচীন বাংলার ইতিহাস উপেক্ষিত হয়ে পড়ে ছিল দীর্ঘকাল। হয়তো সে-কারণে সে-সময়ে প্রায় অপরিচিত লেখক রমাপদ চৌধুরী বিষ্ণুপুরের ঐতিহ্যময় পুরাবৃত্তকে তুলে এনেছিলেন তাঁর উপন্যাসে, যা প্রকৃতপক্ষে বঙ্গদেশে উচ্চাঙ্গসংগীতের আগমনে বাংলার নিজস্বএকটি সংগীতধারার জন্মবৃত্তান্ত । উপরন্তু এ-উপন্যাস বাংলার তথা ভারত-ইতিহাসের সেই মহা সন্ধিক্ষণের অসামান্য ইতিকথাও। ‘লালবাঈ’ প্রকাশের সঙ্গে সঙ্গে যে আলোড়ন দেখা দিয়েছিল, পাঠকমহলে আজও তা স্মরণীয় হয়ে আছে। এ-উপন্যাসের সাফল্য ও জনপ্রিয়তার প্রভাবে ঐতিহাসিক উপন্যাসের লুপ্তধারাটি পুনরায় সঞ্জীবিত করে তোলেন খ্যাতিমান লেখকরাও। কিন্তু ‘লালবাঈ’ তার মধ্যে নিঃসন্দেহে এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Lalbai || লালবই”

Your email address will not be published. Required fields are marked *