Description
লুই আলফুজের বিশ-শতকের দ্বিতীয়ার্ধে ভাবাদর্শ এবং রাষ্ট্রতন্ত্র সম্পর্কিত তাত্ত্বিক ভাবনাকে বিরল উচ্চতায় পৌঁছে দিয়েছেন। বহুমাত্রিক অস্তিত্ব-চেতনার অনন্য ভাষ্যকার হিসেবে তিনি
বিশ্ববন্দিত। উত্তর প্রজন্মের কাছে তিনি এই বার্তা দিচ্ছেন এখনও: প্রতিনিয়ত জীবনের তাৎপর্য পুনরাবিষ্কার করার জন্য বাস্তব থেকে নিংড়ে নিতে হয় নতুন নতুন নিষ্কর্য। মার্কসীয় ভাবনা যে আপ্তবাক্য নয়, বারবার তাকে প্রতিপ্রশ্নে বিদ্ধ করতে হয়, এই সত্য ব্যক্ত করেছেন। আর, এই ভাবনাপ্রণালীকে ক্রমাগত প্রসারিত করেই চিন্তাগুরু লুই আলথুজেরের প্রতি যথার্থ সুবিচার করতে পারি। ‘তত্ত্ব ও তাত্ত্বিক’ গ্রন্থমালার সূচনা হচ্ছে এই বই দিয়ে কেন না যতক্ষণ তত্ত্বকে প্রয়োগে আর প্রয়োগকে তত্ত্বে যাচাই করে নিতে পারছি, আমাদের জীবনে ততক্ষণ তাৎপর্য উপলব্ধির গুরুত্ব ফুরোবে না কখনও…







Reviews
There are no reviews yet.