Description
এ বই এক জীবনকথকের অতীত চারণ। যার মধ্যে ডুবে আছে বই পাড়ার অকথিত, অশ্রুত কথা। যা আমাদের জানানোর মানুষ ক্রমশ কমে আসছে। অথবা যারা জানাতে পারতেন তারা নিজেদের শব্দ যোজনায় ক্ষমতাধর বলে মনে করেন না। ফলে এর মধ্য দিয়ে জীবনের যে গল্প, যে মূল্যবোধের সঞ্চার হয় তা তুষারের মত জমাট বেঁধে থাকে। নদীর ধারা হয়ে পাঠক মনকে অগণিত সময়ের কথা জানিয়ে যেতে পারে না। সমাজ বঞ্চিত হয় পরম্পরার গতির স্পর্শ থেকে। এই বইকে যিনি মনে ধারণ করেছিলেন, জীবনের শেষ লগ্নে এসে তাই আমাদের দিয়ে গেলেন কথনের মধ্য দিয়ে। অনুলেখকের শব্দ যোজনায় দুই মলাটে তার মুক্তি ঘটল। চারণ কথক প্রকৃত অর্থে একজন মানবতার পথিক। যিনি বণিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তার পণ্য ছিল বই। সেই বণিকের জীবন পথের সংগৃহীত নানান বর্ণময় নুড়ি আমাদের জন্য রেখে গেছেন এই বইতে।






Reviews
There are no reviews yet.