MANMAYURI || RAMAPADA CHAWDHURI

Original price was: $200.00.Current price is: $160.00.

বঙ্গদর্শন’-এর পাতায় রঙ্গ দর্শনের অভাব ছিল না। আমাদের যুগে পত্র-পত্রিকার পাতায় খেয়াল খুশিতে লেখা সে সব রচনার নাম দিয়েছিলো রম্যরচনা। যে কোনো পত্র-পত্রিকা খুললেই আজকাল দেখি পণ্ডিতি লেখায় পাতা ভরা। এ বইয়ে কিন্তু একটিও সে ধরনের লেখা নেই। সবই খুশির হাওয়ায় ভেসে যাওয়া হাল্কা মেঘ, লেখা হয়েছিল যৌবনকালের উচ্ছ্বাস-আনন্দে। সেই যুগটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা হল, পুরনো দিনের পাতা থেকে পুণরুদ্ধার করে।

SKU: Priya Book House16132
Category:

Description

‘মনময়ূরী’ বইটিতে পাঠক, রমাপদ চৌধুরীর মজলিশি রূপকে দেখতে পাবেন পাতায় পাতায়। এই বইটি মূলত দুটি পর্বে বিন্যস্ত। প্রথম পর্বে, নিজস্ব কিছু চিন্তা-ভাবনা রম্যরচনার ঢঙে বলেছেন রমাপদ চৌধুরী। আপাত গাম্ভীর্যের আড়ালে ওঁর এই রসিক মেজাজ পাঠককেও তরতাজা করে দেবে নিমেষে। বিভিন্ন বিষয়ে ওঁর নিবিড় পর্যবেক্ষণের সঙ্গী হয়ে পাঠক যখন প্রথম পর্বের পাতাগুলি পড়তে থাকবেন, হাসবেন মনে মনে। হাসিরও তো রকমভেদ থাকে, অট্টহাসির বাইরেও যে রসরচনা শেষ হয়ে গেলে ঠোঁটে স্মিতভাব লেগে থাকে অনেকক্ষণ, এই লেখাগুলির ধরনও বলা যায় তাই।
‘মনময়ূরী’ বইটির দ্বিতীয় পর্বের নাম, ‘চোখে-চোখে’। এই পর্বটি পড়তে পড়তে ঔপন্যাসিক রমাপদ চৌধুরীর বাইরে নিত্যদিনের রমাপদ চৌধুরী কেমন ছিলেন অনেকটা তার আভাস মেলে। কখনও ছেলেবেলা, কখনও যৌবন ছুঁয়ে ছুঁয়ে পাড়া-প্রতিবেশী, মফস্বল-শহর, আটপৌরে স্বজন-বান্ধবের কথা বলে গিয়েছেন তিনি এই রম্য স্মৃতিলেখায়।  ‘মনময়ূরী’ বইটিতে যে রমাপদ চৌধুরীকে আবিষ্কার করবেন সেখানে তিনি আশ্চর্য মায়াময়।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “MANMAYURI || RAMAPADA CHAWDHURI”

Your email address will not be published. Required fields are marked *