Description
দময়ন্তী বসু সিং-এর এই স্মৃতিচারণ ছিল আমাদের জন্য রেখে যাওয়া তাঁর শেষ উপহার। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও প্রসিদ্ধ পরিবারের বড়ো হয়ে ওঠা তাঁর অসামান্য শৈশব যৌবন। তাঁর শৈশবেই ব্রিটিশ শাসন মুক্ত হয়ে ভারতের স্বাধীনতা লাভ প্রত্যক্ষ করেছিলেন তিনি। দময়ন্তী বসু সিং ছিলেন ঝাঁকড়া, কোঁকড়া চুলের এক মিষ্টি মেয়ে, প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসু ও প্রতিভা বসুর কন্যা। তাঁর জগতে সেই সময়ের সমৃদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে ছিল তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ। কাহিনিগুলি সেই সময়ে ‘কবিতাভবন’ নামে পরিচিত, ২০২ রাসবিহারি এভিনিউ-এর বাড়িতে ঘটিত নানা কাহিনিতে সমৃদ্ধ। এই ‘কবিতাভবন’ ছিল উচ্চ হাসি, আনন্দ, বন্ধুত্ব ও ভালোবাসায় ভরা একটি পরিবেশ, যেখানে বহু ইতিহাসের সূচনা হয়েছিল।
#মেমোয়ার_স্মৃতি_কথা_বলে






Reviews
There are no reviews yet.