Mohojapon || Saheli Chakraborty

Original price was: $99.00.Current price is: $79.00.

সহেলী চক্রবর্তীর কবিতার সঙ্গে আলাপ করে নিন পাঠক – ডাক ঘোরলাগা চোখে রাত নেমে আসে ধীরে, নামহীন একা দুঃখেরা জানলায়, স্নানরঙা যত কথার আলাপ মীড়ে, আদরের ডাক হাতছানি দিয়ে যায়। ঠিক চিনে নিবি একদিন জানি তুই, বুঝে যাবি ঠিক হারিয়ে ফেলা সে ভাষা, সোহাগী রোদের উত্তাপ গায়ে শুই, নাভিমূল থেকে জেগে থাকে ‘ভালোবাসা’। বিষাদগাথা এখনো […]

SKU: Sristisukh Publication17859
Category: ,

Description

সহেলী চক্রবর্তীর কবিতার সঙ্গে আলাপ করে নিন পাঠক –

ডাক

ঘোরলাগা চোখে রাত নেমে আসে ধীরে,
নামহীন একা দুঃখেরা জানলায়,
স্নানরঙা যত কথার আলাপ মীড়ে,
আদরের ডাক হাতছানি দিয়ে যায়।

ঠিক চিনে নিবি একদিন জানি তুই,
বুঝে যাবি ঠিক হারিয়ে ফেলা সে ভাষা,
সোহাগী রোদের উত্তাপ গায়ে শুই,
নাভিমূল থেকে জেগে থাকে ‘ভালোবাসা’।

বিষাদগাথা

এখনো তোমার কাছে রাখা
আধফোটা জোছনার আলো।
একবার ছুঁয়ে দেখো যদি-
আখরেরা কবিতা সাজালো।।

নতজানু বসে আছি আজও,
স্পর্শেরা স্মৃতি প্রত্যাশী,
মুছে ফেলা কবিতা জানালো-
সে আসলে বিষাদবিলাসী।।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Mohojapon || Saheli Chakraborty”

Your email address will not be published. Required fields are marked *