Description
বাবা-মাকে হারিয়ে পিসির বাড়িতে তাঁরই স্নেহাশ্রয়ে বড় হয়েছে জোয়ি। পিসিনার ছেলে তাপস কেবল তার ভাই-ই নয়, দু’জন অন্তরঙ্গ বন্ধু। কলেজের অধ্যাপক জোয়ির নেশা ছুটিতে একমাসের জন্য কাউকে না জানিয়ে নিজের পছন্দমতো কোনও জায়গায় গিয়ে থাকা। অমনই এক নিরুদ্দেশ যাত্রার শেষে কলকাতায় ফিরে জানতে পারে তাপসের হঠাৎ বিয়ে হয়ে গিয়েছে। প্রথম সাক্ষাতেই তাপসের স্ত্রী সুদীপ্তার বুদ্ধিদীপ্ত কথা, সাবলীল আচরণ এবং শান্ত কমনীয় ব্যক্তিত্ব জোয়ির মনে বিপুল প্রভাব ফেলল। দুই ভাইয়ের বন্ধুত্ব রূপান্তরিত হল তিনজনের বন্ধুত্বে। কিন্তু একদিন আকস্মিকভাবে জোয়ির অবচেতনের দরজা গেল খুলে। দেখা গেল মনের গহনে সুদীপ্তাকে কামনা করে সে। মনের অভ্যন্তরের চেতন ও অবচেতনের দ্বন্দ্ব ও সংঘাতে জোয়ি বিধ্বস্ত ও দিশাহারা হয়ে পড়ল। দেশান্তরী হয়ে কি পরিত্রাণ পাবে জোয়ি? মনের গহনে’ উপন্যাসে মনস্তত্ত্বের অদ্ভুত খেলা।






Reviews
There are no reviews yet.