Mughal Bharat || Jadunath Sarkar || মুঘল ভারত || যদুনাথ সরকার

Original price was: $500.00.Current price is: $400.00.

বর্তমান গ্রন্থোদ্যোগের প্রধান উদ্দেশ্য হল, সাধারণ পাঠকমানসে ভারতবর্ষে মুঘল যুগ (১৫২৬-১৭০৭ খ্রিস্টাব্দ) সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তৈরি করা। উল্লিখিত সবগুলি একত্রে পাঠকবৃন্দকে মুঘল আমলের ইতিহাস ও ঐতিহাসিক সম্পর্কে একটি সাধারণ ধারণা গঠনে সাহায্য করবে বলেই আমাদের বিশ্বাস।

SKU: panchalika 1254542775
Category:

Description

বর্তমান গ্রন্থোদ্যোগের প্রধান উদ্দেশ্য হল, সাধারণ পাঠকমানসে ভারতবর্ষে মুঘল যুগ (১৫২৬-১৭০৭ খ্রিস্টাব্দ) সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তৈরি করা। এখানে তাই প্রথমেই বাদশাহ আকবরের মৃত্যুকালীন মুঘল সাম্রাজ্য এবং বাদশাহ আওরঙ্গজেবের আমলে সর্বাধিক-বিস্তৃত মুঘল সাম্রাজ্যের নির্দেশক দুটি মানচিত্র সন্নিবিষ্ট করা হয়েছে। অতঃপর স্যার যদুনাথ সরকার প্রায় চার দশক (১৩১১-১৩৫১ বঙ্গাব্দ/১৯০৪-১৯৪৪ খ্রিস্টাব্দ) ধরে বাংলা ভাষায় যেসব চিত্তাকর্ষক প্রবন্ধ রচনা করেছিলেন এবং যেগুলি প্রবাসী, প্রভাতী, ভারত মহিলা, শিক্ষক, মানসী ও মর্ম্মবাণী, বাঁশরী, ভারতবর্ষ প্রভৃতি সমসাময়িক পত্রপত্রিকায় মুদ্রিত ও পুনর্মুদ্রিত হয়েছিল, তার মধ্য থেকে ২১টি নির্বাচিত প্রবন্ধ এতে স্থান পেয়েছে। এরপর চারটি মূল্যবান পরিশিষ্টও সংযোজিত হয়েছে : ঐতিহাসিক শ্রীঅনিলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি পুস্তক থেকে মুঘল সাম্রাজ্যের চরম উন্নতি এবং মুঘল সাম্রাজ্যের গৌরবের যুগ; শ্রীরামপ্রাণ গুপ্ত প্রণীত একটি প্রাচীন গ্রন্থ থেকে নির্বাচিত অংশবিশেষ রূপে মুঘল যুগের বিশিষ্ট ঐতিহাসিকবৃন্দ; সবশেষে একটি অধুনালুপ্ত পত্রিকায় প্রকাশিত পঙ্কজকুমার দত্ত লিখিত মোঘল আমলের তোপ। পূর্বভাষণে স্যার যদুনাথ সরকারের জীবনী, গবেষণা-কীর্তি ও ইতিহাসদর্শন সংক্ষেপে আলোচিত হয়েছে। উল্লিখিত সবগুলি একত্রে পাঠকবৃন্দকে মুঘল আমলের ইতিহাস ও ঐতিহাসিক সম্পর্কে একটি সাধারণ ধারণা গঠনে সাহায্য করবে বলেই আমাদের বিশ্বাস।

Additional information

Author Name

ISBN

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Mughal Bharat || Jadunath Sarkar || মুঘল ভারত || যদুনাথ সরকার”

Your email address will not be published. Required fields are marked *