Description
নিজের সঙ্গে নিজের শরীরের বিচ্ছেদ। কৈশোরে পা দেওয়া মাত্র প্রায় সব মেয়ের অভিজ্ঞতা এমন। প্রতি মাসের ঋতুচক্র জীবন দুর্বিষহ করে তোলে। সমাজের অশুচি তকমায় স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াটি হয়ে ওঠে লজ্জাকর বিষয়। তাই এ নিয়ে আলোচনাও যেন অশালীন। নিজের শরীর সংক্রান্ত অনেক ভুল ধারণা নিয়েই একটি মেয়ে বড় হয়। ফলত মেয়েদের সামগ্রিক স্বাস্থ্য অবহেলিত হয়, নিছকই অজ্ঞতার কারণে। যা কিনা জীবনকে কখনও সখনও দাঁড় করিয়ে দেয় খাদের কিনারে। এই বইতে শুধু ঋতুস্রাব বা মেনোপজ নয়, ‘মেয়েলি’ বা নারীশরীরবৃত্তের যে-কোনও জৈবক্রিয়া ও নানা অসুখ, যা নিয়ে অজ্ঞানতার শেষ নেই, সবই আলোচিত। ডাক্তারির চৌকাঠ নয়, নিজের মনের অন্ধকারটুকু পেরোতেই এই বই।






Reviews
There are no reviews yet.