Description
মাত্র দু’মাস বয়সে রনোকে মায়ের কোলছাড়া করেছিল ওর বাবা। ঠাকুমা দাদুর কাছে বেড়ে ওঠা ছেলেটি কোনোদিন দেখেনি মাকে। বাইশ বছর বয়সে সে জানতে পারল মায়ের যে নামটিকে আশ্রয় করে সে এতদিন বেঁচেছিল, সে তার মা নয়। নিজের জন্ম পরিচয় খুঁজতে বেরিয়ে পড়ল রনো, শুধুমাত্র বার্থ সার্টিফিকেটটিকে সম্বল করে। মাকে নয়, সে খুঁজে পেল এক অজানা অশ্রুতপূর্ব সত্য। রনো এবং তার অদেখা মায়ের উপাখ্যান হাত ধরাধরি করে রয়েছে এই উপন্যাসে, যা পাঠককে পৌঁছে দেবে এই দুনিয়ার মধ্যে লুকিয়ে থাকা অন্য আর এক দুনিয়ায়।







Reviews
There are no reviews yet.