Description
১৯৬৭ থেকে ১৯৭৭ মুক্তিসূর্য উদয়ের স্বপ্নে বিভোর বাংলার স্বপ্নদর্শী বিপ্লবী তরুণ বুকের রক্ত-অঞ্জলি নিয়ে জীবনমৃত্যুকে উপেক্ষা করে সর্বস্ব পণ করেছিল। অমানিশা কাটল না আজও। স্বপ্নভঙ্গ হল কেন? সত্যটা কী? অগ্নিপথের যাত্রীদের সাক্ষী রেখে ঐতিহাসিক দলিল-নির্মাণের চেষ্টা।
নকশালবাড়ি আন্দোলন এবং তার পায়ে পায়ে নকশাল আন্দোলন” ভারতে এবং বিশেষ ভাবে পশ্চিমবঙ্গে যে সর্বাত্মক দূরপ্রসারী আলোড়নের সৃষ্টি করেছিল তার তুলা কোনও রাজনৈতিক আন্দোলন। স্বাধীন ভারতে সংগঠিত হয়নি। পঞ্চাশ বছর অতিক্রান্ত। একটি প্রজন্ম এই আন্দোলনের প্রতিক্রিয়ায় ভয়ঙ্কর ভাবে লাঞ্ছিত মানুষ ও সমাজকে যাঁরা ভালবাসেন, যাঁরা ইতিহাস-সচেতন, যাঁরা সমাজগতির প্রকৃতি অনুধাবন করতে চান, তাঁরা নকশাল আন্দোলনকে উপেক্ষা করতে পারবেন না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক, নিরপেক্ষ, বিশ্লেষণাত্মক ইতিহাসের দলিল রেখে যাওয়া প্রয়োজন। নানা দিক থেকে আলো ফেলে, রোমান্টিক ভাবাবেগ সরিয়ে রেখে যারা এই আন্দোলনের অগ্নিপথ দিয়ে হেঁটে গিয়েছেন, তাঁদের অভিজ্ঞতার নিরিখে সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে এবং সাংস্কৃতিক জীবনে এই সংস্কৃত সময়ের প্রভাব বক্ষ্যমাণ বইটিতে বিশ্লেষণ করা হয়েছে ।






Reviews
There are no reviews yet.