Network || Debanjan Mukhopadhyay || নেটওয়ার্ক || দেবাঞ্জন মুখোপাধ্যায়

Original price was: $250.00.Current price is: $200.00.

সে জানে তার লড়াই সহজ নয়, কারণ এই লড়াইতে প্রতিপক্ষ তার ঘরের লোকও! সে কি আদৌ সফল হবে তার কাজে? কাজ হাসিলের জন্য যে ঘুঁটি সে চালে সেই ঘুঁটি কি শত্রুর ঘরে ঢুকে আগুন ধরাতে সক্ষম হবে শেষ পর্যন্ত? রহস্যময় মৃত্যু, অপহরণ, ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে বুদ্ধি এবং দুঃসাহসের এক কঠিন লড়াইয়ের নাম ‘নেটওয়ার্ক’!

Out of stock

SKU: Basak book store45654654632
Category:

Description

এক ভয়ংকর শক্তির উত্থান দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এমন এক মস্তিষ্ক আছে সে সেই শক্তির নেপথ্যে, যে গুলি, বোমা, বিষ্ফোরক, রক্তপাতে বিশ্বাস করে না। সে মনে করে মৃত্যুর চেয়েও বেশি কার্যকরী মৃত্যুর আতঙ্ক। তার এক চালে দেশের একটি রাজ্যে নির্বাচনের মুখে ঘটে যায় এমন এক ঘটনা, যা কাঁপিয়ে দেয় দেশের কেন্দ্রে ক্ষমতার শীর্ষে আসীন ব্যাক্তিদেরও।
ইন্টেলিজেন্স ইনপুট বলছে একটি রাজ্যে সে যা করেছে তা ছিল কেবলই একটি ট্রায়াল। আসল চাল সে চালবে লোকসভা নির্বাচনের সময়। সে শাসক হওয়ার স্বপ্ন দেখে না, সে হতে চায় শাসকের নিয়ন্ত্রক, যাতে ধীরে ধীরে দেশের শাসনব্যবস্থাটাই বদলে দিতে পারে একদিন।
এক ভয়ংকর নেটওয়ার্ক গড়ে তুলেছে সে। সেই নেটওয়ার্কের অংশ সমাজের মান্যগন্য কিছু মানুষ, যারা অন্যায় করে চলেছে সুকৌশলে, আইন বাঁচিয়ে। তাকে রুখতে হবে। রুখতেই হবে! তার দুর্ভেদ্য নেটওয়ার্ককে অচল করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এক এজেন্ট। প্রতিপক্ষের জন্য জাল বিছোনোর কাজ শুরু করে সে। কিন্তু সে জানে তার লড়াই সহজ নয়, কারণ এই লড়াইতে প্রতিপক্ষ তার ঘরের লোকও! সে কি আদৌ সফল হবে তার কাজে? কাজ হাসিলের জন্য যে ঘুঁটি সে চালে সেই ঘুঁটি কি শত্রুর ঘরে ঢুকে আগুন ধরাতে সক্ষম হবে শেষ পর্যন্ত?
রহস্যময় মৃত্যু, অপহরণ, ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে বুদ্ধি এবং দুঃসাহসের এক কঠিন লড়াইয়ের নাম ‘নেটওয়ার্ক’!

Additional information

Author Name

Publishing Year

Publisher

Language

Binding

ISBN

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “Network || Debanjan Mukhopadhyay || নেটওয়ার্ক || দেবাঞ্জন মুখোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *