Description
যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ চিত্র পরিচালকরা নিজেরাই নিজেদের কথা বলেছেন। নিজেদের ছবির কথা। নিজেদের শিল্পীজীবনের কথা। শিল্পকর্ম সম্পর্কে শিল্পীর আপন আলোচনা শিল্প ও শিল্পীর সঠিক অনুধাবনের পক্ষে অত্যন্ত জরুরি। কেননা শিল্পী নিজের ও অন্যেরও শিল্পকর্ম কে বুঝতে পারেন সবসময়ে ব্যাপকভাবে না হলেও অবশ্যই গভীরভাবে। তো এখানে সেই আপন কথা বলছেন চ্যাপলিন ও আইজেনস্টাইন, বুনুয়েল ও বার্গম্যান, আন্তনিওনি ও ফেলিনি, কুরোশাওয়া ও তারকোভস্কি, ত্রুফো ও গদার।
এ বইয়ে অন্তর্ভুক্ত রচনাগুলি বিভিন্ন বিদেশি পত্রিকা ও গ্রন্থ থেকে সংগ্রহ ও নির্বাচন করা। প্রতিটি রচনার শেষে অনুবাদকের নাম দেওয়া আছে। প্রয়োজন মতো দেওয়া হয়েছে সংকলকের নামও। পরিশিষ্টে আছে দশ পরিচালকের সংক্ষিপ্ত তথ্যপঞ্জি। গ্রন্থের পরিকল্পনা ধীমান দাশগুপ্ত-র, সম্পাদনা অতনু পালের।
শ্রী হিরণ মিত্রের অসামান্য অলংকরণগুলি এ-বইয়ের অপরিহার্য অংশ কারণ সেগুলি শুধু শ্রেষ্ঠ পরিচালকদের প্রতিকৃতি মাত্র নয়, তাঁদের অন্তর্নিহিত শিল্প ব্যক্তিত্বেরও প্রকাশক।






Reviews
There are no reviews yet.