Nirbachito Oitihashik Probondho Songkolon || Nikhilnath Roy || নির্বাচিত ঐতিহাসিক প্রবন্ধ সংকলন || নিখিলনাথ রায়

Original price was: $600.00.Current price is: $480.00.

ইতিহাসবিদ্‌ রূপে নিখিলনাথ রায়ের নাম বাঙালি ইতিহাস-অনুসন্ধানী পাঠকের কাছে খুব পরিচিত নয়। অথচ বাংলার প্রথম ইতিহাসভিত্তিক পত্রিকা ‘ঐতিহাসিক চিত্র’-এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ও পরবর্তীতে আরও একটি ইতিহাস-আলোচক পত্রিকা ‘শাশ্বতী’-র সম্পাদক ছিলেন তিনি।

SKU: panchalika 13245774
Category:

Description

ইতিহাসবিদ্‌ রূপে নিখিলনাথ রায়ের নাম বাঙালি ইতিহাস-অনুসন্ধানী পাঠকের কাছে খুব পরিচিত নয়। অথচ বাংলার প্রথম ইতিহাসভিত্তিক পত্রিকা ‘ঐতিহাসিক চিত্র’-এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ও পরবর্তীতে আরও একটি ইতিহাস-আলোচক পত্রিকা ‘শাশ্বতী’-র সম্পাদক ছিলেন তিনি। তাঁর সম্পাদনা এবং একাধিক ইতিহাসবেত্তাদের লেখনীর গুণে এই দুই পত্রিকাই বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বহু মানুষ ভারতের অতীতচর্চায় ব্রতী হন। এই ইতিহাস-লেখকদের মধ্যে সম্পাদক নিখিলনাথ রায় নিজেও ছিলেন অত্যন্ত উল্লেখযোগ্য এক নাম। সর্বোপরি, অতিরিক্ত একদেশদর্শিতাকে দূরে সরিয়ে তথ্যভিত্তিক নিরপেক্ষ ইতিহাসচর্চার অন্যতম কাণ্ডারী ছিলেন নিখিলনাথ রায়। তাঁর সম্পাদিত দুটি পত্রিকাই বিষয়গত বৈচিত্র্যে ছিল অসামান্য। দুই মলাটের স্বল্প পরিসরে নিখিলনাথের কলমে প্রকাশিত সেই বৈচিত্র্যের কিয়দংশ সংকলিত করার এ এক দুরূহ প্রচেষ্টা। এক বিস্মৃতপ্রায় ইতিহাসবিদের বিলুপ্তপ্রায় কিছু রচনাকে পাঠকের সমক্ষে তুলে ধরার মাধ্যমে এই গ্রন্থ তাঁর নিরপেক্ষ ইতিহাসচেতনার প্রতি একটি শ্রদ্ধার্ঘ্যস্বরূপ।

Additional information

Author Name

ISBN

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Nirbachito Oitihashik Probondho Songkolon || Nikhilnath Roy || নির্বাচিত ঐতিহাসিক প্রবন্ধ সংকলন || নিখিলনাথ রায়”

Your email address will not be published. Required fields are marked *