Niti, Jukti O Dharma || Bimalkrishna Matilal || নীতি যুক্তি ও ধর্ম || বিমলকৃষ্ণ মতিলাল

Original price was: $300.00.Current price is: $240.00.

তাঁর এই সুদীর্ঘ প্রবন্ধে কৃষ্ণ ও রামকে দেবতা হিসেবে চিত্রিত না করে চরিত্র দুটির নৈতিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে রামায়ণ ও মহাভারত মহাকাব্যদ্বয়ের সাহিত্য-বিচারেই এক নতুন মাত্রা যোগ করেছেন বিমলকৃষ্ণ৷ ‘ইতিহাসের রাম’–এই রচনারই যোগ্য সঙ্গী, যেখানে রামায়ণ-চর্চার এক সংক্ষিপ্ত ইতিহাস বিবৃত।

Out of stock

SKU: Ananda Publishers2936
Category:

Description

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক-অধ্যাপক বিমলকৃষ্ণ মতিলাল-এর বাংলা ভাষায় রচিত এই অনন্য প্রবন্ধ-সংগ্রহে রয়েছে চোদ্দটি অসামান্য আলোচনা। এ- গ্রন্থের নাম-প্রবন্ধটি যখন ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল, তখন থেকেই বাঙালী বিদ্বৎসমাজের সপ্রশংস দৃষ্টি বিমলকৃষ্ণের প্রতি, ন্যায় ও নীতিতত্ত্বের সার্থক সমাহারে ঋদ্ধ তাঁর গভীর দার্শনিক বিশ্লেষণের প্রতি আকৃষ্ট হচ্ছিল—এ-যুগে সাহিত্য-আলোচনায় যা প্রায় দুর্লভ। তাঁর এই সুদীর্ঘ প্রবন্ধে কৃষ্ণ ও রামকে দেবতা হিসেবে চিত্রিত না করে চরিত্র দুটির নৈতিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে রামায়ণ ও মহাভারত মহাকাব্যদ্বয়ের সাহিত্য-বিচারেই এক নতুন মাত্রা যোগ করেছেন বিমলকৃষ্ণ৷ ‘ইতিহাসের রাম’–এই রচনারই যোগ্য সঙ্গী, যেখানে রামায়ণ-চর্চার এক সংক্ষিপ্ত ইতিহাস বিবৃত। অন্যান্য প্রবন্ধে তাঁর আলোচনার বিষয় শ্রীচৈতন্যের ঐতিহাসিক গুরুত্ব, মহিলাসমাজে দর্শনচর্চা, জুয়া ভাগ্য ও দৈব, প্রিয়েরে দেবতা, মুষল-মুদগর প্রভৃতি। সরস, মনোজ্ঞ ও সারবান এই নিবন্ধগ্রন্থের পরিসরে বিমলকৃষ্ণ, বলা যেতে পারে যে, পাঠককে করিয়েছেন এক চমকপ্রদ ‘ভারতদর্শন’।

Additional information

Author Name

Binding

Language

ISBN

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Niti, Jukti O Dharma || Bimalkrishna Matilal || নীতি যুক্তি ও ধর্ম || বিমলকৃষ্ণ মতিলাল”

Your email address will not be published. Required fields are marked *