Nivedita Lokmata Vol – 3 || Shankari Prasad Basu || নিবেদিতা লোকমাতা তৃতীয় খণ্ড || শঙ্করীপ্রসাদ বসু

Original price was: $600.00.Current price is: $480.00.

গবেষকের তথ্যনিষ্ঠা, ঐতিহাসিকের সত্যদৃষ্টি ও সাহিত্যিকের মনীষার এক দুর্লভ ত্রিবেণী-সঙ্গম শঙ্করীপ্রসাদ বসুর ‘নিবেদিতা লোকমাতা’ নামের এই অক্লান্ত সাধনাসিদ্ধ মহাগ্রন্থে।

SKU: Ananda Publishers3134
Category:

Description

গবেষকের তথ্যনিষ্ঠা, ঐতিহাসিকের সত্যদৃষ্টি ও সাহিত্যিকের মনীষার এক দুর্লভ ত্রিবেণী-সঙ্গম শঙ্করীপ্রসাদ বসুর ‘নিবেদিতা লোকমাতা’ নামের এই অক্লান্ত সাধনাসিদ্ধ মহাগ্রন্থে। খণ্ড পরিচয় নয়, ভগিনী নিবেদিতার সামগ্রিক এক পরিচয়ই এই গ্রন্থের খণ্ডে-খণ্ডে তুলে ধরে চলেছেন অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু। সেই অসামান্য গ্রন্থেরই তৃতীয় খণ্ড প্রকাশিত হল। ভারতের জাতীয় আন্দোলনের রাজনৈতিক ও সামাজিক অংশে নিবেদিতার যে-অনন্য ভূমিকা, তারই সন্ধান-পর্বের সমাপ্তি এই পর্বে। এদেশে নিবেদিতার কার্যকাল মাত্র এক দশকের, কিন্তু ব্যাপ্তি ও গভীরতায় তা এই সময়সীমাকে বহুদূর অতিক্রম করে গিয়েছে। নিবেদিতার বিপুল-সংখ্যক পত্রাবলী ও সেই সূত্রে অন্যত্র সন্ধান করে প্রাপ্ত সংবাদ, সমূহ রচনা, বিভিন্ন স্মৃতিকথা, সমকালীন পত্র-পত্রিকার সাক্ষ্য-বলা যায় একেবারে মন্থন করে শঙ্করীপ্রসাদ তুলে এনেছেন এতকাল-অজ্ঞাত এক নতুন ও চমকপ্রদ নিবেদিতা-মূর্তিকে। দেখিয়েছেন, স্বদেশী-আন্দোলনে এই মহীয়সীর যথার্থ ভূমিকাটি কী ছিল। দেখিয়েছেন এ-দেশে বিপ্লবীদের উপর চরম অত্যাচার, ব্যক্তিস্বাধীনতা হরণ, সংবাদপত্রের কণ্ঠরোধ—প্রভৃতি খবর কীভাবে ইংলণ্ডে লিখে পাঠাতেন নিবেদিতা, কীভাবে সেখানে স্বদেশী-আন্দোলনের পক্ষে সংগঠন করেছেন তিনি, কীভাবে ‘স্টেটসম্যান’ পত্রিকাকে করে তোলেন জাতীয়তাবাদী (যার ফলে তৎকালীন সম্পাদক হন অপসৃত), শ্রীঅরবিন্দের গ্রেপ্তার রোধে এদেশে-বিদেশে কীভাবে প্রয়াস চালিয়েছেন এবং শ্রীঅরবিন্দের পলায়নে কী ভূমিকা নেন তিনি, পুলিশ কমিশনার থেকে শুরু করে লেফটন্যান্ট গভর্নর জেনারেল পর্যন্ত উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীকে কীভাবে উৎকোচ-গ্রাহী রূপে চিত্রিত করেছেন, উদারনৈতিক ভারতসচিব লর্ড মর্লের চরিত্র সম্পর্কে প্রচলিত ধারণাকে কীভাবে বদলে দিয়েছেন নিবেদিতা। দেখিয়েছেন, কী গভীর ইতিহাসবোধ ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রজ্ঞা ছিল এই বরেণ্যার, কীভাবে পশ্চাৎপৎ-জাতিতত্ত্বকে চ্যালেঞ্জ করে নানা লেখা লিখেছেন এই ‘বিদেশিনী’।

Additional information

Author Name

Binding

ISBN

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Nivedita Lokmata Vol – 3 || Shankari Prasad Basu || নিবেদিতা লোকমাতা তৃতীয় খণ্ড || শঙ্করীপ্রসাদ বসু”

Your email address will not be published. Required fields are marked *