Description
পাগলা মৌলবী আদতে কিন্তু পাগল নন, তিনি অত্যন্ত সহজ বুদ্ধি একজন সোজা মানুষ। যদিও তার বাবা তাকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন, কিন্তু ধর্মীয় অনুশাসন তার স্বচ্ছ চিন্তা ধারাকে কলুষিত করতে পারেনি। নিজের তাগিদেই তিনি আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং একটি স্কুল গড়ে তুলেছেন স্থানীয় ছাত্রদের জন্য। কিন্তু সংকীর্ণমনা ক্ষমতালোভী মানুষের দল তার এই সহজভাবে চিন্তা করার ক্ষমতা আর যুক্তি দিয়ে বিশ্লেষণের ক্ষমতাকে সহ্য করতে পারেনি। তাই তারা তার নামকরণ করে ‘পাগলা’। এই গল্প সংকীর্ণমনা একদল মানুষের বিরুদ্ধে এক শক্ত মেরুদন্ডের মানুষের লড়াইয়ের কথা এই সংকলনের বাকি গল্পগুলো একই রকম ভাবে পাঠককে এক অন্যরকম জগতের সন্ধান দেয়। এই বইয়ের প্রতিটাই গল্পই লড়াইয়ের গল্প প্রত্যেকটি গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন কিভাবে সব মানুষই পারে তার নিজের মতো করে ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।





Reviews
There are no reviews yet.