Description
এই উপন্যাসের পটভূমি সুদূর কোহিস্তান। আফগানিস্তান লাগোয়া পাকিস্তানের এই দুর্গম অংশে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ।
খাইবার পাখতুনখোয়ার ইসলামিক উপজাতিশাসিত ভ্যালিতে মেয়েরা পুরুষের উপভোগ্য মাত্র। চোখে নারীবাদের চশমা না পরলেও তাদের জীবনের প্রচণ্ড প্রোটোটাইপ অবদমন সহজেই গোচরীভূত হয়। ভাগ্যের ফেরে বিবাহসূত্রে আবদ্ধ হয়ে লাহোর থেকে এখানে আসে জায়তুন। অজানা-অচেনা পরিবেশে সে শুধু দ্যাখে মনুষ্যত্বের অবমূল্যায়ন। সভ্যতার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয় সে। পান থেকে চুন খসলেই মেয়েদের জন্য এখানে অপেক্ষা করে থাকে মৃত্যুর মতো কঠিন সাজা। পড়ে পড়ে মার খাওয়ার চেয়ে পালিয়ে বাঁচতে চায় সে। সেই পথও বড় দুর্গম। প্রতি পদে সেখানে অপেক্ষা করে থাকে মৃত্যুর চেয়েও কঠিন অনেক বিপদ। এই উপন্যাসের প্রতি ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে জীবনের অনেক পরত। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতোই সেইসব ভয়াল, কঠিন ও রোমহর্ষক অভিজ্ঞতা একে একে
উন্মোচিত হয় আমাদের সামনে।







Reviews
There are no reviews yet.