Panchkari Dey Rachanabali Set Of 6 Volumes || পাঁচকড়ি দে রচনাবলী ৬টি খন্ড একত্রে

Original price was: $2,700.00.Current price is: $2,160.00.

এখনকার পাঠক আর পাঁচকড়িকে পড়ার সুযোগ পান না। অথচ জানি পড়ার সময় তিনি করে নেবেনই। তার খান তিরিশেক লোমহর্ষক বইয়ের থেকে বেছে বেছে কয়েক খণ্ডে আমরা তার রচনাবলী প্রকাশের আয়োজন করেছি। প্রতিখণ্ডে থাকবে প্রাসঙ্গিক ভূমিকা। বাংলা সাহিত্যের নষ্ট কোষ্ঠীর উদ্ধারে ব্রতী অধ্যাপক বারিদবরণ ঘোষ এই কাজে উদ্যোগী হয়েছেন। পাঁচকড়ি দে এখন পাঠকের টেবিলে, বিছানায় বালিশের পাশে, যাতায়াতের থলিব্যাপসুটকেশে বিরাজমান হবেন—এই ভরসা।  

SKU: Karuna prakashani12343
Category:

Description

পাঁচকড়ি দে
(২০ নভেম্বর, ১৮৭৩ – ১৯৪৫) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক। তার পিতার নাম কেদারনাথ দে। পাঁচকড়ি কলকাতার ভবানীপুরে একটি স্কুলে পড়াশোনা করেছিলেন। যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি পাননি। তিনি বাংলায় ভাষায় গোয়েন্দা কাহিনির আদি যুগের অন্যতম জনপ্রিয় লেখক। বাংলা সাহিত্যে গোয়েন্দাকাহিনির ইতিহাসে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় লেখক। তার লেখা মায়াবী, ‘মায়াবিনী’, ‘নীল বসনা সুন্দরী’, ‘হত্যাকারী কে?’, ‘জীবন্মৃত রহস্য’ ইত্যাদি বই তৎকালীন পাঠকদের মধ্যে বিপুল পরিচিতি পায়। তিনি বিদেশি সাহিত্যিকদের লেখা থেকে উপাদান নিলেও দেশীয় ধাঁচে তা রচনা করতেন। তিনি প্রধানত উইল্কি কলিন্স ও এমিল গাবোরিয়র-এর ধারা অনুসরণ করলেও, পরে আর্থার কোনান ডয়েলের লেখা থেকে প্রচুর উপাদান সংগ্রহ করেছিলেন। তার অনেক লেখা অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করা হয়।[২] জীবন্মৃত রহস্য বইটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। পাল ব্রাদার্স নামে একটি বইয়ের দোকান ও তার নিজস্ব মালিকানায় কলকাতায় বাণী প্রেস নামে একটি ছাপাখানা ছিল।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Panchkari Dey Rachanabali Set Of 6 Volumes || পাঁচকড়ি দে রচনাবলী ৬টি খন্ড একত্রে”

Your email address will not be published. Required fields are marked *