Description
টাইমস পত্রিকা ও মডার্ন লাইব্রেরির নির্বাচিত সেরা ১০০ উপন্যাসের তালিকায় এবং বিবিসি-র ‘দ্য বিগ রিড’ জরিপে সেরা ১০০টি বইয়ের তালিকায় স্থান পেয়েছে জর্জ অরওয়েল রচিত এই বইটি। পেয়েছে রেট্রোস্পেক্টিভ হুগো অ্যাওয়ার্ড। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে থাকার পাশাপাশি রাজনীতি, সাহিত্য, সাংবাদিকতা ও সমাজবিজ্ঞানের নানা আলোচনায় নিয়মিত উদ্ধৃত হয়ে থাকে বইটি। আকারে ছোটো হলেও বিশ্বের সব চেয়ে প্রভাবশালী রাজনৈতিক উপন্যাসগুলোর মধ্যে এটি যে অন্যতম, তা নিয়ে কোনো দ্বিমত নেই। অসংখ্য ভাষায় অনূদিত হওয়ার পাশাপাশি এর কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা, নাটক, রেডিয়ো নাট্যরূপ, কমিক স্ট্রিপ ও গ্রাফিক নভেল—যা প্রমাণ করে, এর প্রভাব সাহিত্যের সীমানা ছাড়িয়ে সমাজ ও সংস্কৃতিতেও গভীরভাবে বিদ্যমান। ক্ষমতার স্বরূপ, শাসকের ভাষা ও মানুষের অন্ধ আনুগত্য নিয়ে এই উপন্যাস এমন এক আয়না ধরে, যেখানে শাসক যেমন নিজের মুখ দেখতে পায়, তেমনই সাধারণ মানুষও নিজের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে বাধ্য হয়। ‘পশুদের খামার’ তাই কোনো একটি নিছক গল্প নয়—এটি একটি সতর্কতা।






Reviews
There are no reviews yet.