Description
A Bengali Novel আলেকজাণ্ডার থেকে লিওনার্দো দ্য ভিঞ্চি, লর্ড বায়রন থেকে সাহিত্যিক অস্কার ওয়াইল্ড, ভারতের মন্দির গাত্রের প্রাচীন ভাস্কর্য। সমকামিতা শব্দটা জড়িয়ে আছে অনেক কিছুর সাথেই। প্রত্যেক মানুষের মনের গভীরেই কি লুকিয়ে থাকে সমকামিতার ভাবনা? আমার আপনারও? সাহসী কলমে লেখা বিতর্কিত ভাবনার উপন্যাস—প্রেম সমকামী। সমকামিতা। ছোট্ট একটা শব্দ। অহনা চেষ্টা করে চলেছে এ শব্দের গভীরে প্রবেশ করার। খ্রিস্টপূর্বাব্দের গ্রিক কবি স্যাফো, অথবা প্রাচীন ভারতের মন্দির ভাস্কর্য প্রমাণ করে এ সম্পর্কের প্রাচীনত্বকে। দেবতা জিউস থেকে সম্রাট আলেকজাণ্ডার, মোনালিসার চিত্রকর লিয়োনার্দো দ্য ভিঞ্চি, ইংরেজ কবি লর্ড বায়রন থেকে আধুনিক ইংরাজী সাহিত্যের প্রবাদ পুরুষ অস্কার ওয়াইল্ড, আর আমাদের দেশেরও কিছু খ্যাত নামা নারী-পুরুষের জীবনের সাথে জড়িয়ে আছে ছোট্ট অথচ বিস্ফোরক এই শব্দ-সমকামিতা। প্রেম কি সমকামী? প্রত্যেক মানুষের মনের গভীরে কি সমকামী প্রেম লুকিয়ে থাকে বিকশিত হবার অপেক্ষায়? এ উপন্যাসের নায়িকা অহনা কি রুদ্রাণীকে সঙ্গী করে পৌঁছতে পারবে এ সত্যর গভীরে? প্রাচীন ইতিহাসের পাতা থেকে আজকের কলকাতার নাগরিক সমাজ, এক বিস্তৃত ক্যানভাসে রামধনু রঙে আঁকা সমকামিতা নিয়ে হিমাদ্রিকিশোর দাশগুপ্তর বিতর্কিত সাহসী উপন্যাস – ‘প্রেম সমকামী’।







Reviews
There are no reviews yet.