Description
প্রেম কী? আজ অবধি এ নিয়ে যত তাত্ত্বিক ও ব্যবহারিক চর্চা হয়েছে, তাতে তার স্বরূপ প্রকাশিত হয়েছে কি? প্রেম কি বিজ্ঞানপ্রস্তাবিত হরমোন ক্রিয়া নাকি মনের অলিন্দে অস্ফুট গুঞ্জরণ? প্রেম কতটা শরীরীভাষ্যে উদ্যাপিত, কতটা অন্তর্লীন গুঢ়ভায্যে? প্রেমে সপ্রেম উদ্ভাস আর অপ্রেমের মালিন্য মিলেমিশে থাকে সমসত্ত্ব দ্রবণের মতো, তাতে সপ্রেম ও অপ্রেমের মাত্রা অনুযায়ী নির্ধারিত হয় দ্রবণের স্বাদ। ‘পাকদন্ডী’ যদি প্রেমের মিঠেপাক হয়, তবে ‘সুইপুরুষ’ ঈষৎ কষায়। প্রেমের শরীরীভাষা ‘পাওয়া না পাওয়ার মাঝেতে’ প্রলম্বিত ছায়া ফেলে থাকলে ‘হাসি’ বা ‘বিকেলের রোদ’, মনের অলিন্দে উচ্চারিত প্রেমের কবিতা। ‘প্রেম-ক্রেম’ আবার প্রেমের বোধটাকেই সংজ্ঞায়িত করে ফ্রেমে বাঁধাতে চায়। ‘শীতলতা’য় অপ্রেম-প্রেম ছাপিয়ে ওঠে আবার প্রত্যাখানও যে তত অপ্রেমের না হতে পারে সেই গল্প বুনে চলে আসি। সপ্রেম ও অপ্রেমের ধারণাকে ঘিরে আবর্তিত উনিশটি গল্প স্থান পেয়েছে এই সংকলনে।







Reviews
There are no reviews yet.