Purano Boi || Susmita Nath || পুরনো বই || সুস্মিতা নাথ

Original price was: $400.00.Current price is: $320.00.

পূর্ব মালিকের নাম-পরিচয় সহ বিবিধ লেখার প্রতি ওর একটা বাড়তি আকর্ষণ। এই আকর্ষণই ওকে দিয়ে এমন এক রহস্য উন্মোচন করিয়ে নেয়, যার জন্যে দাশু নিজেও প্রস্তুত ছিল না

SKU: Anandapublisher0023
Category:

Description

পুরনো বইয়ের মার্কেটে দাশুর নিয়মিত আনাগোনা। স্বল্প মূল্যে বহু অমূল্য বই ও সেখানে পেয়েছে। মূল বিষয়বস্তু ছাড়াও পুরনো বইয়ের ভেতরে পাওয়া পূর্ব মালিকের নাম-পরিচয় সহ বিবিধ লেখার প্রতি ওর একটা বাড়তি আকর্ষণ। এই আকর্ষণই ওকে দিয়ে এমন এক রহস্য উন্মোচন করিয়ে নেয়, যার জন্যে দাশু নিজেও প্রস্তুত ছিল না। দগদগে আঁচড়ের মতো আন্ডারলাইন, মার্জিন জুড়ে লেখা, আঁকিবুকি, কোণভাঙা পৃষ্ঠা, ঝুরঝুরে মলাট, লড়ঝড়ে বাঁধাই, হলদেটে ছোপছাপের মধ্যেই যে লুকিয়ে থাকে পাঠকের স্পর্শ, আবেগ, স্মৃতি, আশা-নিরাশা, প্রেম-অপ্রেমের অনুভূতির অজস্র কাহিনি।

 

সুস্মিতা নাথের জন্ম, পড়াশোনা এবং বড় হয়ে ওঠা অসমে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তে থাকতে হয়েছে। অধ্যাপনা দিয়ে কর্মজীবনের শুরু। লেখার জগতে আসা অনেকটা বিলম্বে এবং আকস্মিকভাবে। প্রথম উপন্যাস ‘রোবয়’ শিশু-কিশোরদের জন্যে লেখা। এটি ২০১৬ সালে ‘আনন্দমেলা’-য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এর কাছাকাছি সময়েই বড়দের জন্যে লেখা গল্প ‘দেশ’ পত্রিকায় প্রথম বেরোয়। গল্প, ভ্রমণ, রম্যরচনা, নিবন্ধ এবং কবিতা ছাড়াও তাঁর বেশ কিছু উপন্যাস ইতিমধ্যে ধারাবাহিকভাবে এবং শারদীয় সংখ্যার পত্রিকায় প্রকাশ পেয়েছে। প্রকাশিত গ্রন্থ ‘উড়ন্ত মানুষ,’ ‘কেঁচোর গর্তের রহস্য,’ ‘ভাবীকাল’ ইত্যাদি।

Additional information

Author Name

Language

Publisher

Publishing Year

Binding

ISBN

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “Purano Boi || Susmita Nath || পুরনো বই || সুস্মিতা নাথ”

Your email address will not be published. Required fields are marked *