Description
বিজ্ঞান-বিষয়ে রবীন্দ্রনাথের প্রবল আগ্রহ ও আসক্তি সর্বজনবিদিত। পরমাণু-স্বরূপ ও নভোবিজ্ঞান বিষয়ে নতুন-নতুন বৈজ্ঞানিক সত্য প্রকাশ পাওয়ার পর থেকে কবির বিস্ময় তাঁর সৃষ্টিকে নতুন অনুপ্রেরণায় উদ্ভাসিত করেছে। সূর্যতারা-নীহারিকাকে ও তরুলতাজীবময়ী ধরিত্রীকে ভিন্নতর চোখে অনুভব করতে লাগলেন তিনি। দেখলেন যে, সূর্যতারকায় প্রচণ্ড গ্যাসবহ্নিরূপে যে পরমাণুর লীলা, তা-ই রূপান্তরে পৃথিবীর মাটিতে, সৌন্দর্যে, মানুষের প্রাণধর্মে এমনকী তার জ্ঞানবৃত্তিতে এবং রম্যতাবোধেও স্ফুরিত হচ্ছে। এই আশ্চর্য অনুভবের উচ্ছ্বসিত স্বাক্ষর কবির ‘নৈবেদ্য’ থেকে ‘জন্মদিনে’ পর্যন্ত চল্লিশ বছরের সৃষ্টিতে। বিজ্ঞান যাঁদের জানা নেই, তাঁদের পক্ষে এইসব রচনার, কল্পনা-বৈশিষ্ট্যের বাঁক যেমন অনুসরণ করা অসম্ভব, তেমনই বিজ্ঞান যাঁদের আয়ত্ত অথচ কাব্যসৌন্দর্য উপভোগের অভ্যাস নেই, তাদের কাছেও এ-সব রচনার স্বাদ অজ্ঞাত থেকে যেতে বাধ্য। এই সম্ভাব্য দুর্দৈব্য এড়াতেই ক্ষুদিরাম দাসের এই আশ্চর্য আলোচনাগ্রন্থ।






Reviews
There are no reviews yet.